ফাইনালে পেলের আন্তর্জাতিক রেকর্ড ভাঙ্গলেন ইয়ামাল

জুলাই 15, 2024
by

ফিফা বিশ্বকাপ কিংবা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের ফাইনালে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে খেলার নতুন রেকর্ড গড়েছেন স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড লামিন ইয়ামাল। এর মাধ্যমে ১৯৫৮ সালে ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের রেকর্ড তিনি ভঙ্গ করেছেন। ১৭ বছর ২৪৯ দিন বয়সে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন পেলে। সুইডেনের বিরুদ্ধে ৫-২ গোলের জয়ের ম্যাচটিতে তিনি দুই গোলও করেছিলেন। 
শনিবার ইয়ামাল ১৭ বছরে পা দিয়েছেন। বার্সেলোনার এই উইঙ্গারের এ্যাসিস্টে স্পেন প্রথম গোল করে ইংল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে যায়। টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন ইয়ামাল। 
পুরস্কার হাতে নিয়ে ইয়ামাল বলেছেন, ‘এটা একেবারেই স্বপ্নের মত। স্পেনে ফিরে গিয়ে আনন্দ উদযাপনের জন্য আর অপেক্ষা করতে পারছি না। এটা আমার জন্মদিনের সেরা উপহার। এখন পরিবারের সাথে এই শিরোপার আনন্দ উপভোগ করতে চাই। সমতায় ফেরার পর ইংল্যান্ড বেশ আগ্রাসী হয়ে উঠেছিল। কিন্তু আমি জানিনা এই স্পেন দলটি কি দিয়ে তৈরী করা হয়েছে। পুরো টুর্নামেন্টেই আমরা যোগ্যতার প্রমান দিয়েছি।’
এক গোল ও চার এ্যাসিস্ট দিয়ে টুর্নামেন্ট শেষ করেছেন ইয়ামাল। ১৯৮০ সালের পর এক আসরে এত এ্যাসিস্ট আগে কেউ করতে পারেনি। এক আসরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল কিংবা এ্যাসিস্টের রেকর্ডও গড়েছেন ইয়ামাল। 
এনিয়ে এ সপ্তাহে দ্বিতীয়বারের মত ইয়ামাল পেলেকে ছাড়িয়ে গেলেন। বড় কোন আসরের সেমিফাইনালে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়েছেন ইয়ামাল। পেলে ফাউন্ডেশন ইয়ামালকে এজন্য অভিনন্দও জানিয়েছে। 
ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নেমে সর্বকনিষ্ট খেলোয়াড় হিসেবে ইউরোতে খেলার ও সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে গোল করে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েছেন স্প্যানিশ এই উইঙ্গার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ছাত্রলীগ নেতাদের ছবিতে জুতা নিক্ষেপ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেন্দ্রীয় ও কলেজ শাখার নেতাদের

মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য