আনুষ্ঠানিক ঘোষণা দেবেন পাপন বোর্ড সভায়ই পদত্যাগ

আগস্ট 20, 2024
by

কেউ কেউ কিছু মুখরোচক গুজব রটানোর চেষ্টায় রত, কোনো প্রক্রিয়ায়ই যাদের বা যার বিসিবি সভাপতি হওয়ার সুযোগ নেই; যিনি বা যারা কোনোরকম হিসাব-নিকেশ আর আলোচনা-পর্যালোচনায় নেই, তাদের কারো কারো নাম খুঁজে পাওয়া যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর মধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ একটি খবর ক্রিকেট পাড়ায় চাউর হয়েছে। তা হলো, আগামীকাল (২১ আগস্ট) বোর্ড সভা। প্রতিটি পরিচালককে সে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। এ খবর এখন ‘টক অব ক্রিকেট এরিনা’।

হঠাৎ কেন কী কারণে বোর্ড সভা? কে ডাকলো এই সভা? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লোকচক্ষুর অন্তরালে। শোনা যাচ্ছে, তিনি দেশের বাইরে। তাহলে বুধবারের বোর্ড পরিচালক সভা ডাকলেন কে? সভাপতির অনুপস্থিতিতে কোনো সহ-সভাপতিও নেই যে তিনি সভা ডাকবেন।

খুব স্বাভাবিকভাবেই একটা ধূম্রজাল তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, কাল বুধবারের বোর্ড সভা কি নতুন কোনো জটিলতার উদ্ভব ঘটাবে? এতদিন যে ফারুক আহমেদের সভাপতি হওয়ার খবর শোনা যাচ্ছিল, সেটা কি ঠিক থাকবে? নাজমুল হাসান পাপনের বোর্ডপ্রধান পদ থেকে পদত্যাগের যে খবর চাউর হয়েছে, সেটার সর্বশেষ অবস্থা কী? এসব কৌতূহলি প্রশ্ন এখন প্রতিটি ক্রিকেট অনুরাগীর।

বিসিবি পরিচালনা পর্ষদের সভায় কোনোরকম জটিলতার প্রশ্নই আসে না। কারণ বোর্ড সভা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ক্রিকেট বোর্ড কার্যালয়ে হবে না। সভাস্থল ঠিক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয় কার্যালয়ে। আর নাজমুল হাসান পাপনও সে সভায় সশরীরে উপস্থিত থাকবেন না। বিসিবির একাধিক পরিচালক জানিয়েছেন, তিনি (পাপন) অনলাইনে সভায় যোগ দেবেন।

বলে রাখা ভালো, শেখ হাসিনা সরকারের পতনের পর তার আস্থাভাজন অনেকের মতো নাজমুল হাসান পাপনও লোকচক্ষুর অন্তরালে। শোনা যাচ্ছে, তিনি যুক্তরাজ্যে আছেন। সেখান থেকেই অনলাইনে বুধবারের সভায় যুক্ত হবেন পাপন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ফারজানা রুপা ও শাকিলকে ১০ দিনের রিমান্ডের আবেদন

হত্যা মামলায় গ্রেপ্তার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ

মুস্তাফিজের পর তামিমকে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে সরাসরি চুক্তিতে ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত