মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান বিরোধী প্রার্থীর

আগস্ট 20, 2024
by

কারাকাস, ২০ আগস্ট, ২০২৪ : ভেনিজুয়েলায় বিরোধী দলের প্রেসিডেন্ট প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুটিয়া নিকোলাস মাদুরোর প্রতি পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করতে তিনি প্রস্তুত।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় সাবেক কুটনীতিক গঞ্জালেস বলেছেন, “মি. নিকোলাস মাদুরো, ভেনিজুয়েলাবাসী যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি সম্মান জানান।আপনি এবং আপনার সরকার পদত্যাগ করুন। আলোচনার জন্যে আমি প্রস্তুত।”
তিনি আরো বলেছেন, প্রতিদিন আপনি গণতান্ত্রিক উত্তরণে বাধা দিচ্ছেন। চরম সংকটে থাকা দেশে স্বাধীনতাহীন ভেনিজুয়েলাবাসী দুর্ভোগে আছে। ক্ষমতা আঁকড়ে থাকলে মাুনষের দুর্ভোগই কেবল বাড়বে। এখন আমাদের সময় এসেছে।
উল্লেখ্য, ভেনিজুয়েলায় জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে  নিকোলাস মাদুরো তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন।
দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, মাদুরো ৫১ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে তার প্রতিপক্ষ এডমান্ডো গঞ্জালেজকে হারিয়েছেন। গঞ্জালেজ পেয়েছেন ৪৪.২ শতাংশ ভোট।
তবে বিরোধী দল মি. মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে বর্ণনা করেছে। তারা বলছে, বিরোধী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ অন্তত ৭৩ দশমিক দুই শতাংশ ভোট পেয়ে নিশ্চিতভাবে বিজয়ী হয়েছেন।
এ প্রেক্ষিতে বিতর্কিত নির্বাচন ও ফলাফল প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে আসে বিরোধীরা।
নিকোলাস মাদুরো নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানীতে এই বিক্ষোভ শুরু হয়। যা অব্যাহত রয়েছে।
পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন নিহত এবং ১৯২ জন আহত হয়েছে। এছাড়া দু হাজার ৪০০ লোককে গ্রেফতার করা হয়েছে ।
এদিকে প্রেসিডেন্ট মাদুরো বিরোধীদের প্রতি অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ তুলে রোববার তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, “তারা আমাদের কখনই পরাজিত করতে পারবে না। কারণ আমরা ইতিহাসের শক্তি, জাতিগত শক্তি এবং ঈশ^রের শক্তি বহন করছি। আমরা জিতে গেছি।”

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বোন খুন

রাজধানীর খিলগাঁওয়ে ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন ছোট বোন।

সিনেমার জন্য বড় ঝুঁকি নিয়েছিলেন মাধুরী

অন্তঃসত্ত্বা অবস্থায় কাজ করেছেন, এমন অভিনেত্রীর অভাব নেই। অন্তঃসত্ত্বা মানেই