বাংলাদেশ প্রসঙ্গ উঠে আসলো মোদী-বাইডেন ফোনালাপে

আগস্ট 27, 2024
by

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টেলিফোন আলাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে অন্যান্য বিষয়ের সঙ্গে ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সোমবার বাইডেনের টেলিফোন পেয়েছেন মোদী। দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়ের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে ‘বিস্তারিত’ আলাপ করেছেন দুই নেতা।

বাংলাদেশের বিষয় আলোচনার প্রসঙ্গে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দুই নেতা অভিন্ন উদ্বেগ প্রকাশ করেছেন।

“বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর জোর দিয়েছেন তারা।”

যুক্তরাষ্ট্র গত জানুয়ারির নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকারকে অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে চাপ দিয়ে আসছিল। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সে সময়ও ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বিষয়ে কথা বলেছে।

ইউক্রেইন পরিস্থিতিও টেলিফোন আলাপে উঠে আসার কথা তুলে ধরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সাম্প্রতিক কিইভ সফর নিয়ে বাইডেনকে ব্রিফ করেছেন মোদী।

এদিকে হোয়াইট হাউজের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই নেতার ফোনালাপে পোল্যান্ড ও ইউক্রেইনে নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফর নিয়ে আলোচনা হয়েছে; পাশাপাশি সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘ অধিবেশনের প্রসঙ্গও এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিরিয়া-ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

সিরিয়ার উপকূলীয় শহর লাটাকিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার সকালের

বাংলাদেশ দল ভারতে পৌঁছেছে

বাংলাদেশ ক্রিকেট দল আজ বিকেলে ভারতের চেন্নাইতে পৌঁছেছে। এখানেই ভারতের