পরিচয় মিলল ভাইরাল সেই ভিডিওতে থাকা আরেক পুলিশ সদস্যের

সেপ্টেম্বর 1, 2024
by

‌‘বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের গুলি করে হত্যার পর লাশ ভ্যানে স্তূপাকারে রাখছে পুলিশ। ভ্যানের নিচে জমাট বেঁধে আছে মরদেহের শরীর গড়িয়ে পড়া রক্ত। লাশগুলো ঢেকে দিচ্ছে ময়লা চাদর ও রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যানার দিয়ে।’

ঢাকার আশুলিয়ায় ঘটে যাওয়া বীভৎস ও লোমহর্ষক এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা। ভিডিওটিতে থাকা আরও এক পুলিশ সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়েছে। 

ভিডিওটিতে দেখা যায়, লাশ যখন তোলা হচ্ছে তখন ওই ভ্যানের পাশ দিয়ে চিন্তিত মুখে পায়চারি করছেন দুই পুলিশ সদস্য। ঢাকা পোস্টের অনুসন্ধানে তাদের দুইজনের পরিচয় জানা গেছে। তাদের মধ্যে একজন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন, ভিডিওতে তার পরনে ছিল পুলিশের ভেস্ট ও হাতে হেলমেট। আর টিশার্ট পরিহিত আরেকজন হলেন কনস্টেবল রেজাউল করিম। 

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা ভিডিওতে দেখতে পাওয়া রেজাউলের পরিচয় নিশ্চিত করেন। এছাড়া গোয়েন্দা পুলিশের একটি সূত্র রেজাউল করিমের পরিচয় শনাক্ত করেছেন। তিনি ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের কনস্টেবল। তার গ্রামের বাড়ি বরিশালে বলে জানা যায়। 

এ বিষয়ে ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ আহমেদ বিপ্লব ঢাকা পোস্টকে বলেন, আমাদের ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ রেজাউল নামে একজন কনস্টেবল কর্মরত রয়েছেন। তবে ভিডিওতে দেখতে পাওয়া ওই ব্যক্তি তিনি কিনা তা আমি নিশ্চিত নই। রেজাউল এখন ছুটিতে রয়েছেন।

এছাড়া ৫ আগস্ট রেজাউল কোথায় ডিউটি করেছেন জানতে চাইলে তিনি বলেন, অনেকে বিভিন্ন জায়গায় ডিউটি করেছে। তবে রেজাউল কোথায় ডিউটি করেছেন, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। 

উল্লেখ্য, শুক্রবার (৩০ আগস্ট) মরদেহ স্তূপাকারে জমা করা এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ছড়িয়ে পড়া ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুজন পুলিশ সদস্যের একজন হাত ও একজন পা ধরে মরদেহ ভ্যানে নিক্ষেপ করছেন। এর আগেই ভ্যানে লাশ স্তূপ করে কাপড় দিয়ে ঢেকে দেন তারা। সর্বশেষ লাশটি তুলে একটি ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়। শেষে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা মেলে। ভিডিওর ১ মিনিট ৬ সেকেন্ডে একটি পোস্টার দেখা যায়, যা স্থানীয় ধামসোনা ইউনিয়ন সভাপতি প্রার্থী ও ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আবুল হোসেনের। সেই পোস্টারটি দেখে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিওটির ঘটনাস্থল আশুলিয়া থানার পাশে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শাশুড়িকে কুপ্রস্তাব মার্কিন র‌্যাপারের

শাশুড়ির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে চেয়েছেন মার্কিন র‍্যাপার কানইয়ে ওয়েস্ট।

বয়সের পার্থক্য ২৫ বছরের, সংসার ভাঙল তারকা দম্পতির

ফের টলিপাড়ায় ভাঙনের সুর। সংসার ভাঙল অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও