ইজিবাইকের জন্য মিলনকে হত্যা করে চার যুবক

সেপ্টেম্বর 16, 2024
by

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবু রায়হান মিলন (২২) নামে এক চালককে গলা কেটে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যায় ব্যবহৃত ছুরি, ছিনতাই হওয়া ইজিবাইক ও চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফিন্যান্স) ইবনে মিজান। 

এর আগে গত ১২ সেপ্টেম্বর রাতে স্থানীয়দের খবরে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা গ্রামের একটি বাঁশঝাড় থেকে আবু রায়হান নামের এই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পরে ১৪ সেপ্টেম্বর দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার খরিতা গ্রামের আব্দুর রহিমের ছেলে খিদেমুল ইসলাম (২৭), পলাষট্টি গ্রামের মৃত শুকুর আলীর ছেলে নাজমুল ইসলাম (১৯), একই গ্রামের বিশ্বনাথ মালির ছেলে চন্দন মালি (৩০) এবং রঘুনাথপুর গ্রামের মোখলেছুরের ছেলে মীর হোসেন (২৪)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানায়, গত ১১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে আবু রায়হান মিলন নামের এই ইজিবাইক চালক ভাড়া খাটার উদ্দেশে বাড়ি থেকে রওনা হয়। ওই দিন সন্ধ্যার দিকে ছিনতাই চক্রের সদস্যরা গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে যাওয়ার জন্য ইজিবাইক চালকের সঙ্গে আড়াই শত টাকায় ভাড়া ঠিক করে এবং রওনা দেয়। 

পথে ইজিবাইকটি কামদিয়া ইউনিয়নের দক্ষিণ চাঙ্গুরা আদিবাসি পাড়ায় বাঁশ ঝারে পৌঁছালে ছিনতাইকারীরা গামছা দিয়ে চালকের মুখ বাঁধে এবং রশি দিয়ে হাত-পা বাধার চেষ্টা করলে চালক ধস্তাধস্তি করেন। এতে ছিনতাইকারী আসামিরা তাদের কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গলার নিচে, বাম পাজরে, ডান কাঁধে ও পেটে আঘাত করে ইজিবাইক চালক আবু রায়হান মিলনকে নৃশংসভাবে হত্যা করে। পরে ছিনতাইকারীরা তার কাছে থাকা ব্যবহৃত মোবাইল ফোনটিও বের করে নিয়ে মরদেহ বাঁশঝাড়ে ফেলে যায়।

এ ঘটনার পরদিন ১২ সেপ্টেম্বর রাতে দক্ষিণ চাঙ্গুরা আদিবাসি পাড়ায় বাঁশঝার হতে অজ্ঞাত পরিচয়ের এই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) মরদেহের ছবি প্রচারের পর তার পরিচয় সনাক্ত হয়। নিহতের নাম আবু রায়হান কবির মিলন এবং তিনি গাইবান্ধার পার্শ্ববর্তী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ ভান্নাপাড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে বলে নিশ্চিত হওয়া যায়।

পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় একইদিন দুপুরে নিহতের মা আনোয়ারা বেগম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ তদন্তে প্রথমে খাদেমুল ও চন্দন মালিকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে চালক রায়হানের মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ছুরিসহ নাজমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে নাজমুলের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ হত্যায় জড়িত মীর হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং জিজ্ঞাসাবাদ করে বাগদা বাজারের শাওন নামের এক যুবকের বাড়ি থেকে ছিনতাই হওয়া ইজিবাইকটি উদ্ধার করে পুলিশ।

এছাড়াও পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.ফ.ম আছাদুজ্জামান, ওসি তদন্ত তারেকুল ইসলাম টুটুল, বৈরাগীরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমানসহ থানা পুলিশের সদস্যবৃন্দ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আইসিসির কোনো গ্লোবাল টুর্নামেন্টে সাদা বলে ঝড়

আজ ৮৫ বাংলাদেশি দেশে ফিরছেন মিয়ানমার থেকে

মিয়ানমার থেকে দেশে ফিরছেন ৮৫ জন বাংলাদেশি। শনিবার সকালে মিয়ানমারের