বিয়ে হবে না, কেন একথা শুনতে হতো তৃপ্তি দিমরিকে 

সেপ্টেম্বর 21, 2024
by

‘অ্যানিমেল’ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের কারণে আলোচনায় উঠে আসেন তৃপ্তি দিমরি। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে সোশ্যাল মিডিয়ায় বাড়তে থাকে তার ফ্যান ফলোয়ার। তবে অভিনয়ের শুরুটা আরও আগেই। ভালো অভিনেত্রী হিসেবে ‘বুলবুল’ ওয়েব ফিল্ম দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি।

ক্যারিয়ারের শুরু থেকেই অবশ্য কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তৃপ্তিকে। এর কারণ তার অভিনীত সিনেমা সিনেমা ব্যর্থ হচ্ছিল। বিষয়টি নিয়ে পরিবার-আত্মীয়স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি সহ্য করতে হয়েছে এই সুন্দরীকে। এসব কিছু আটকে রাখতে পারেনি তাকে। সম্প্রতি ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। সেখানে জীবনের খারাপ সময়ের কথা অকপট বলেছেন তিনি।

১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। তার বেড়ে ওঠা দিল্লিতে। এরপর স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমান তিনি। তৃপ্তি দিমরি বলেন, আমি উত্তরখন্ড থেকে এসেছি। আর জন্ম ও বেড়ে ওঠা ছিল দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল। খুব কাছের মানুষদের বলেতে শুনেছি বিয়ে হবে না তৃপ্তির।

সিনেমায় কাজ করার প্রসঙ্গে তিনি বলেন, আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়। এক্ষেত্রে ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এ নিয়ে সমাজের মানুষ থেকে শুরু করে আত্মীয়রা পর্যন্ত আমার বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন— ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না।

এসব সহ্য করা যেকোনো মানুষের জন্য কঠিন। তাইতো ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তিনি বলেন, একপর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, আমি এটা করতে পারিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অক্টোবরে বেড়েছে গণপিটুনি, ধর্ষণ, রাজনৈতিক হামলা-সহিংসতা

অক্টোবর মাসের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ মাসে

পিরিয়ড ফ্লু : কারণ, লক্ষণ এবং প্রতিকার

পিরিয়ড ফ্লু কি? অনেক মহিলাই ঋতুস্রাবের এক বা দুই সপ্তাহ