যাত্রীবাহী ট্রেন চালু করতে অনিচ্ছুক বাংলাদেশ, দাবি ভারতের

সেপ্টেম্বর 21, 2024
by

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণআন্দোলন ছড়িয়ে পড়ার পর ভারতের সঙ্গে বাংলাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়। হাসিনার পতনের পর দেশটির সঙ্গে মালবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হলেও এখনো বন্ধ আছে যাত্রীবাহী ট্রেন।

ভারতের রেল মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বার্তাসংস্থা আইএএনএসের কাছে দাবি করেছেন, বাংলাদেশে এই ট্রেন সেবা চালু করতে চাইছে না।

এ ব্যাপারে দেশটির এক কর্মকর্তা বলেছেন, “আকাশ যোগাযোগ ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি; স্বল্প বিরতির পর বাস সার্ভিস চালু হলেও; অন্তর্বর্তী সরকার কোনোভাবে রেল সংযোগ চালু করতে অনিচ্ছুক।”

দেশটির রেল মন্ত্রণালয়ের অপর সিনিয়র এক কর্মকর্তা বলেছেন, “রেলসেবা বাতিলের বিষয়টি অবশ্যই দুই দেশের মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। কলকাতা-ঢাকা এবং খুলনা-কলকাতার মধ্যে ট্রেন সবচেয়ে আরামদায়ক ও সাশ্রয়ী বাহন হিসেবে জায়গা ধরে রেখেছে এবং এটি জনপ্রিয়তা পেয়েছে।”

এই কর্মকর্তার ধারণা, বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ে হয়ত বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

তবে অপর এক কর্মকর্তা বলেছেন, “যদি বিষয়টি এই হতো তাহলে মালবাহী ট্রেন কীভাবে ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে। যেগুলোতে ওয়েল কেক, নুড়ি এবং ফ্লাই অ্যাস পরিবহন করা হচ্ছে।”

২০০৮ সালে ঢাকা-কলকাতার মধ্যে মৈত্রী এক্সপ্রেস নামের একটি ট্রেন চালু করা হয়। এর আগে দুই দেশের মধ্যে ১৯৬৫ সাল থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। এরপর ২০১৭ সালে খুলনা-কলকাতার মধ্যে যাত্রীবাহী ট্রেন চালু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রাষ্ট্রপতি বললেন ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, শান্তি ও মানবতা সকল ধর্মের শাশ্বত

ভয়ে অ‌ফিসে আসছেন না ইসলামী ব্যাংকের এমডি

কর্মকর্তাদের রোষানলে গত বৃহস্প‌তিবার অ‌ফিস ছাড়তে বাধ্য হন ইসলামী ব্যাংক