টাঙ্গাইলে স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় কাউন্সিলর নোমান রিমান্ডে

সেপ্টেম্বর 22, 2024
by

টাঙ্গাইল পৌরসভার কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পু‌লি‌শের গুলিতে নিহত স্কুলশিক্ষার্থী মারুফ হত‌্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলি আদালতের বিচারক বাদল কুমার চন্দ তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালে টাঙ্গাইল শহর থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১৪। নোমান পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। হত্যা মামলার ১৬ নম্বর আসামি তি‌নি।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, গ্রেপ্তা‌রের পর কাউন্সিলর নোমানকে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। পরে তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিকেলে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট নিহত মারুফের মা মোর্শেদা বেগম বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জন আসামিকে করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন : আজহারী

কক্সবাজারে পেকুয়া উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে

অতিরিক্ত সচিব হলেন ১৩১ জন

প্রশাসনে যুগ্মসচিব পদমর্যাদার ১৩১ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে