ছেলের মা হয়েও এসব কী পরছেন, নুসরাতকে কটাক্ষ

সেপ্টেম্বর 23, 2024
by

ভ্যাকেশন মুডে রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়াতেও একের পর এক ছবি শেয়ার করে যাচ্ছেন তিনি। আর তা নিয়েই নতুন করে কটাক্ষের শিকার হয়েছেন নায়িকা।

এমনিতেই নুসরাতের চাবুক ফিগার, কোমল-মসৃণ ত্বকের আলাদা মোহ রয়েছে। এর ওপর যদি খোলামেলা লুকে দেখা দেন, তাহলে তো রীতিমতো ভাষাহীন হয়ে পড়েন অনুরাগীরা। 

পরনে ডেনিম শর্টসের সঙ্গে কমলা রঙের অন্তর্বাস। সমুদ্রের ধারের পাথরে হেলান দিয়ে, আবার কখনো পানির মাঝে দাঁড়িয়ে একের পর এক পোজ দিয়ে ছবি তুললেন অভিনেত্রী। 

এরপরই ধেয়ে এলো কাটাক্ষ। শরীর নিয়ে কটাক্ষ তো হলই, বাদ পড়ল না অভিনেত্রীর ৩ বছরের ছেলে ইশানও। তাকে জড়িয়েও নোংরা আক্রমণ করলেন নেটিজেনরা। 

কারো মন্তব্য, ‘ছেলের মা হয়েও কী সব পরছেন আপনি? লজ্জা করছে না?’ কেউ লিখেছেন, ‘সাংসদের পদ তো হারিয়েছেন, এখনও ব্রা-শর্টস ছাড়তে পারেননি?

২০২১ সালে ৩১ বছর বয়সে মা হয়েছেন নুসরাত। তবে সন্তানের জন্মের সময়টা করোনার কাটা তো ছিলই, সঙ্গে ছিল ছেলের পিতৃ পরিচয় নিয়ে বিতর্ক। সেই সময়ই অভিনেত্রী সামনে আনেন, নিখিল জৈনের সঙ্গে তার বিয়ে আইনত বৈধ নয়। কারণ স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট হিসেবে তা রেজিস্ট্রেশন করা হয়নি। 

এদিকে নিখিল সংবাদমাধ্যমে জানিয়ে দেন, নুসরাতের গর্ভের সন্তান তার নন। সেই সময়টা যশের সঙ্গে থাকতেন তিনি। ফলে দুইয়ে দুইয়ে চার করে ফেলেন অনেকেই। 

হাসপাতালে ইশানের জন্মের সময় গোটা সময়টা নুসরাতের সঙ্গে ছিলেন যশ। এরপর তারকা-পুত্রের যখন কয়েক মাস বয়স, একটি বার্থ সার্টিফিকেট সামনে আসে। সেখানে দেখা যায়, ইশানের বাবার জায়গায় যশেরই নাম লেখা আছে। 

তবে যশের সঙ্গে প্রেম থেকে বিয়ে, কবে কীভাবে কখন হল, তা নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। উইকিপিডিয়াতেও যশের পরিচয় নুসরাতের ‘পার্টনার’ হিসেবে ‘হাজবেন্ড’ নয়।

নুসরাতকে শেষ বড় পর্দায় দেখা গিয়েছে সেন্টিমেন্টাল ছবিতে। যা ছিল তাঁর ও যশের হোম প্রোডাকশন থেকে তৈরি। পুরোপুরি বানিজ্যিক ঘরনার এই ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। শোনা যাচ্ছে, তাতে হার না মেনেই, নিজেদের প্রযোজনা থেকে দ্বিতীয় ছবি তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দুজনে। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের তিন দিনের কর্মসূচি

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে

সৌদিতে সড়কে প্রাণ গেল ময়মনসিংহের দুই যুবকের, পরিবারে শোকের মাতম

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার দুই যুবক নিহত