টি-টোয়েন্টি জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষনা

সেপ্টেম্বর 29, 2024
by

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বল হাতে গতির ঝড় তোলা মায়াঙ্ক যাদবকে নিয়ে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে ভারত। এই সিরিজে জসপ্রিত বুমরাহ, ঋসভ পান্ত, যশ^সী জয়সওয়াল, শুভমান গিলদের মত নিয়মিত খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ায়, দলে সুযোগ হয়েছে নতুনদের।

গত এপ্রিলে হওয়া আইপিএলে অভিষেক হয় ডান-হাতি পেসার মায়াঙ্কের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে ৪ ম্যাচ খেলে ৭ উইকেট নেন তিনি। তবে বল হাতে গতির ঝড়ে নজর কেড়েছেন মায়াঙ্ক। অভিষেক ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৫৫ কিলোমিটার এবং দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করেছেন তিনি। দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন ২২ বছর বয়সী মায়াঙ্ক।  

চার ম্যাচ খেলার পর তলপেটের মাংসপেশির ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে যান মায়াঙ্ক। সম্প্রতি পিঠে স্ট্রেন ইনজুরিতে পড়লেও, সুস্থ হওয়ায় প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিনি।

তিন বছর পর দলে ফিরেছেন স্পিনার ভারুন চক্রবর্তী। ২০২১ সালে অভিষেকের বছরেই জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে ৬ ম্যাচে মাত্র ২ উইকেট শিকার করেছেন তিনি। এ বছরের আইপিএলে চ্যাম্পিয়ন কোলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে সর্বোচ্চ ২১ উইকেট শিকার করেন ভারুন।

তরুণদের মধ্যে এক সিরিজ পরই দলে ফিরেছেন নিতিশ কুমার রেড্ডি, অভিষেক শার্মা, জিতেশ শার্মা ও হার্শিত রানা। টি-টোয়েন্টি বিশ^কাপের পরপরই জিম্বাবুয়ে সফরের দলে থাকলেও, শ্রীলংকা সিরিজে বাদ পড়েন তারা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে বড় সংস্করনের ম্যাচ থাকায় বিশ্রাম পেয়েছেন বুমরাহ-পান্থ-জয়সওয়াল-গিলরা।

গত জুনে টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ের পর সংক্ষিপ্ত সংস্করন থেকে অবসর নেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন ব্যাটার সূর্যকুমার যাদব। নিয়মিতদের মধ্যে দলে আছেন হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দার, রিঙ্কু সিং, রবি বিষ্ণোই ও আর্শদিপ সিংরা।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ভারত। এরপর ৯ ও ১২ সেপ্টেম্বর দিল্লি ও হায়দরাবাদে পরের দুই ম্যাচ খেলবে দু’দল।

ভারত টি-টোয়েন্টি দল : সুর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা ও মায়াঙ্ক যাদব।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না সরকার

রমজান শেষ না হওয়া পর্যন্ত পণ্যের শুল্কে পরিবর্তন আনবে না

তিস্তা ইস্যুতে এবার মাঠে নামছে বিএনপি

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় এবং তিস্তা মহাপরিকল্পনা অবিলম্বে