মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সতর্কতা, নিরাপত্তা জোরদার

সেপ্টেম্বর 29, 2024
by

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, মুম্বাইয়ের একাধিক জায়গায় সন্ত্রাসীরা হামলার পরিকল্পনা করেছে বলে তারা খবর পেয়েছে।

আর এরপরই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সংস্থাগুলো সম্ভাব্য সন্ত্রাসী হামলার হুমকি সম্পর্কে সতর্ক করার পরে মুম্বাইয়ের পুলিশ জনাকীর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, মুম্বাইয়ের অনেক ধর্মীয় স্থান এবং অন্যান্য জনাকীর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়া পুলিশ সদস্যদের ধর্মীয় এবং জনাকীর্ণ স্থানে “মক ড্রিল” পরিচালনা করতেও বলা হয়েছে বলে বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। শহরের ডিসিপিদের (পুলিশ কমিশনার) তাদের নিজ নিজ জোনে নিরাপত্তা ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

সূত্রগুলো আরও বলেছে, শহরের মন্দিরগুলোকে সতর্ক থাকতে এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধিবিনায়ক মন্দির ট্রাস্টের চেয়ারম্যান সদা সর্বঙ্কর এনডিটিভিকে বলেন, “মুম্বাই পুলিশ আমাদের মন্দিরের নিরাপত্তা বাড়াতে বলেছে। আমাদের সমস্ত নিরাপত্তা ব্যবস্থার দিকে মনোযোগ দিতেও বলা হয়েছে।”

গত শুক্রবারও জনাকীর্ণ ক্রফোর্ড মার্কেট এলাকায় মক ড্রিল করেছে পুলিশ। সেখানে দুটি বিখ্যাত ধর্মীয় স্থান রয়েছে। কর্মকর্তারা অবশ্য বলেছেন, উৎসবের মৌসুমের আগে এটি কেবলই একটি নিরাপত্তা মহড়া।

মুম্বাইয়ে চলতি মাসে ১০ দিনের “গণেশ চতুর্থী” উৎসব উদযাপন করেছে সেখানকার বাসিন্দারা। আর এখন দুর্গাপূজা, দশেরা এবং দীপাবলির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা।

এছাড়া ২৮৮ আসনের মহারাষ্ট্র রাজ্য বিধানসভার নির্বাচন আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিরি-এ: মিলান ডার্বিতে শেষ মুহূর্তের গোলে এসি মিলানের জয়

মাত্তেও গাব্বিয়ার শেষ মুহূর্তের গোলে ইন্টার মিলানকে ২-১ ব্যবধানে পরাজিত

শুক্রবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল

যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে  টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ মিশন  শেষে