‘আমাদের একসাথে মাটি দিয়েন’ লেখা চিরকুট মিল দুই নিথর দেহের পাশে

অক্টোবর 1, 2024
by

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নবদম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাত্র এক মাস আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারা। মরদেহ দুটির পাশে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, “আসসালামুলাইকুম আপনাদের সমাজের সবার কাছে (অনুরোধ), আমাদের দুজনকে এক সাথে মাটি দিয়েন।”

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ডাম্পিং জোনের পাশের একটি বালুর মাঠে তাদের মরদেহ পাওয়া যায় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম।

তারা হলেন মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মনির হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮) ও তার স্ত্রী রুমি (২৬)।

এসআই সালাম বলেন, স্থানীয়দের খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পাশাপাশি দুটি লাশ পড়ে ছিল। তাদের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তারা আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

চিরকুটের লেখাটি নববিবাহিতা রুমির হাতের লেখা বলে নিশ্চিত করেছে তার বড় বোন সুমি। স্থানীয়রা জানান, দুপুর থেকেই ওই দম্পতি বালুর মাঠের পাশে ঘোরাফেরা করছিল।

নিহত শফিকুল ব্যাটারিচালিত অটোরিকশা চালক ছিলেন। এক মাস আগে রুমির সঙ্গে তার বিয়ে হয় বলে জানান তার ভাই মো. উজ্জ্বল। তিনি বলেন, আমার ভাই শফিকুল আমার শ্যালিকাকে পরিবারের অমতে বিয়ে করেছিল। দুই পরিবারের কেউই তা মেনে নেইনি। এজন্য তাদেরকে বাসা থেকে বের করে দেই। এরপর আমার ভাই শফিকুল তার বউয়ের সাথে তার শশুর বাড়িতে থাকত। চারদিন আগে তাদের মধ্যে কি নিয়ে যেন ঝগড়া হয়। এরপর থেকে শফিকুল আমাদের বাসায় এসে পড়ে। আজকে সকাল ১০ টায় তাকে আমি শেষবারের মত দেখি।

লাশগুলো ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে এসআই সালাম বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে মামলা হবে বলেও জানান তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান , নিহত দুই  জনের লাশ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য  নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালে  প্রেরণ  করা হয়েছে । প্রাথমিকভাবে  ধারণা করা  হচ্ছে  এটা আত্মহত্যার ঘটনা  হতে পারে। তবে ময়নাতদন্তের  রিপোর্ট  আসলেই প্রকৃত ঘটনা  বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

টিভিতে আজ যেসব খেলা দেখবেন

অস্ট্রেলিয়া–পাকিস্তান তৃতীয় ওয়ানডে আজ। টি–টোয়েন্টি আছে শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা–ভারতের।

কেমন থাকবে রোববার দিনের আবহাওয়া?

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে