সবচেয়ে কম বয়সে বিশ্বের ১৪টি ৮ হাজার মিটার উ্ঁচু পর্বতশৃঙ্গ আরোহণের রেকর্ড ভাঙলেন নেপালি তরুণ

অক্টোবর 9, 2024
by

আঠার বছর বয়সী নেপালি পর্বতারোহী বুধবার বিশ্বের ৮ হাজার মিটার উঁচু ১৪টি পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণকারী সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ড ভেঙেছেন। তার দল এ খবর জানিয়েছে।

কাঠমান্ডুথেকে এএফপি জানায়, নেপানি তরুণ নিমা রিনজি শেরপা বুধবার সকালে তিব্বতের ৮০২৭ মিটার উঁচু শিশা পাংমার চূড়ায় পৌঁছে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে দাঁড়ানোর মিশন সম্পূর্ণ করেছেন।

রিনজির বাবা তাশি শেরপা এএফপিকে বলেন, ‘সে আজ সকালে শিখরে পৌঁছেছে। সে ভালো প্রশিক্ষণ নিয়েছে এবং আমি আত্মবিশ্বাসী ছিলাম যে সে এটা করবে।’

সকল ১৪ “আট-হাজার” মিটার পর্বতারোহণের উচ্চাকাঙ্ক্ষার শিখর হিসাবে বিবেচিত হয়। এ অভি্যানে পর্বতারোহীদের দীর্ঘ সময় ধরে মানুষের জীবন টিকিয়ে রাখার জন্য বাতাসে পর্যাপ্ত অক্সিজেন নেই এমন ‘মৃত্যু অঞ্চলে’ কাটাতে হয়।

শেরপা এক বিবৃতিতে বলেন, ‘এই শীর্ষ শৃঙ্গটি শুধু আমার ব্যক্তিগত যাত্রার সমাপ্তি নয়, বরং প্রত্যেক শেরপার প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা আমাদের জন্য নির্ধারিত প্রথাগত সীমা ছাড়িয়ে স্বপ্ন দেখার সাহস করেন।’

তিনি বলেন, ‘পরতারোহণ শ্রমের চেয়েও বেশি কিছু, এটি আমাদের শক্তি, স্থৈর্য তা ও আবেগের অভিজ্ঞান।’

শেরপা পাহাড়ে পরিচিত মুখ। রেকর্ড-ধারী পর্বতারোহীদের পরিবারে তার জন্ম। তার পরিবার এখন নেপালের বৃহত্তম পর্বতারোহণ অভিযান সংস্থাও পরিচালনা করে।

এর আগে রেকর্ডটি ছিল আরেক নেপালি পর্বতারোহী মিংমা গ্যাবু ‘ডেভিড’ শেরপার। তিনি ২০১৯ সালে ৩০ বছর বয়সে এটি অর্জন করেছিলেন।

  • ‘গর্বিত মুহূর্ত’ –

ইতিমধ্যে কয়েক ডজন শৃঙ্গের আরোহণ থেকে একাধিক রেকর্ডাররী নিমা রিনজি শেরপা ২০২০ সালের আগস্ট মাসে মানাসলু পর্বতে আরোহণের মাধ্যমে মাত্র ১৬ বছর বয়সে পর্বত আরোহণ শুরু করেন।

চলতিনবছরের জুনের মধ্যে, তিনি তার ১৩ তম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আরোহণ করেন। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।

নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিমা নুরু শেরপা এএফপিকে বলেন, ‘এটি আমাদের দেশের জন্য একটি গর্বের মুহূর্ত।’

তিনি বলেন, ‘নিমা সমস্ত স্টেরিওটাইপ ভেঙেছে, এবং তার সাফল্য একটি বার্তা দিয়েছে যে দৃঢ় সংকল্প থাকলে কিছুই অসম্ভব নয়।’

নেপালি পর্বতারোহীরা সাধারণত এভারেস্টের চারপাশের উপত্যকা থেকে আসা জাতিগত শেরপা। এদের হিমালয় আরোহণ শিল্পের মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কোহলি-রোহিতের এক সাথে অবসর ঘোষণা

গতরাতে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের

ইংল্যান্ডের কোচ হতে চান না পন্টিং

সিডনি, ১১ আগস্ট ২০২৪ : বছর জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততার