পিরোজপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার

অক্টোবর 17, 2024
by

পিরোজপুরের ভান্ডারিয়ায় অভিযান চালিয়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কীটনাশক ব্যবসায়ী আব্দুস সালামের বসতবাড়ির গুদামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়।

এ সময় নিষিদ্ধ কীটনাশক মজুদ ও বাজারজাত করণের অভিযোগে ব্যবসায়ী আব্দুস সালামকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।


পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর সূত্রে জানা যায়, ১০ বছর আগে কৃষির জন্য কীটনাশক ডায়াযনীন-১০ ও বাসুডিন-১০ সহ বেশ কিছু কীটনাশক পাউডার সরকার ক্ষতিকর বলে নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব ওষুধ মজুদ করে কৃষকদের মাঝে সরবরাহ করে আসছিলেন—এমন গোপন সংবাদ পেয়ে ভান্ডারিয়ার হরিণপালা গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কীটনাশক উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত কীটনাশক ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা করে। পরে উদ্ধারকৃত কীটনাশক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

স্থানীয় কীটনাশক ও সার বিক্রেতা মো. আব্দুস সালাম যশোরের অভয়নগরের মেসার্স নবী এন্টার প্রাইজ থেকে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে স্থানীয় কৃষকদের সরবরাহ করে আসছিলেন বলে জানান।

পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, উদ্ধার করা কীটনাশক সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। কৃষির এসব ওষুধ উৎপাদন, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ। জব্দ করা কীটনাশক ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বুধবার হোয়াইট হাউসে বাইডেন-ট্রাম্পের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর

শ্যামপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ : দগ্ধ ৩ জন শেখ হাসিনা বার্নে

রাজধানীর শ্যামপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।