নিজেই জানান দিয়েছেন তিনি চিরকালের বলিউড বাদশা

নভেম্বর 2, 2024
by

তিনি বলিউড বাদশা। তার সবকিছুতে বাদশাহী ভাব থাকবে এটাই তো স্বাভাবিক। জীবনযাপন, প্রতিটি জন্মদিনের আয়োজন, সিনেমার জনপ্রিয়তা- কোনখানে নেই তার রাজকীয় ব্যাপার! তিনি হলেন শাহরুখ খান। আজ (২ নভেম্বর) বলিউড বাদশা খ্যাত এ অভিনেতার জন্মদিন। কিং অব রোমান্স খ্যাত এ তারকা এরই মধ্যে জীবনের ৫৮টি বসন্ত পার করেছেন। তার জন্মদিন মানেই তার অনুরাগীদের জন্য অন্যরকম উন্মাদনা।

অনেকেই শাহরুখকে ভালোবেসে বলিউড মহাতারকাও বলে থাকেন। আসলেই তিনি তাই। কিং খানের ক্যারিয়ারের গল্প মানে সাফল্যের জয়গাথা। তবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত শাহরুখ অভিনীত ‘জিরো’ সিনেমায় বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। এরপর তিনি দীর্ঘ চার বছর তার নতুন কোনো সিনেমা দেখতে পায়নি দর্শকরা। কিন্তু চার বছর অর্থাৎ ২০২৩ সালের ২৫ জানুয়ারি তিনি রীতিমতো চমক সৃষ্টি করে ‘পাঠান’ সিনেমা নিয়ে ফিরলেন সেই বাদশাহী মেজাজে। সিনেমাটি দিয়ে তিনি রীতিমতো ঝড় বইয়ে দিলেন। বলিউডের একের পর এক রেকর্ড ভেঙে দিলেন।

শাহরুখের চার বছরের দীর্ঘ বিরতি দেখে অনেকেই মনে করেছিলেন শাহরুখ বুঝি আর স্বরূপে ফিরতে পারবেন না। কিন্তু তিনি গত বছর তিনটি সুপার হিট সিনেমা দিয়ে জানিয়ে দিয়েছেন, ‘শাহরুখ আসলেই বলিউডের চিরকালের বাদশা’।

চার বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে বড়পর্দায় প্রত্যাবর্তন হয়েছে শাহরুখ খানের- গত বছর এ খবর ছিল অনুরাগীদের কাছে চমক জাগানিয়া ব্যাপার। শাহরুখপ্রেমীদের উন্মাদনা ছিল সত্যিই উপভোগ্য। মুক্তির দিন হতেই ‘পাঠান’ দেখার জন্য ভোর থেকেই সিনেমাহলের সামনে লম্বা লাইনে দর্শকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আর এ লাইনে শুধু সাধারণ দর্শক নয়, ছিলেন সেলেব্রিটিরাও। কেউ বলিউডের, কেউ বা আবার টালিউডের। ‘পাঠান’ সিনেমাটি নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি বলিউডে ইতিহাস তৈরি করেছে।

এরপর গত বছরের ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’ সিনেমাটি। এটি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে। হিন্দি সিনেমার আলোকে এ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি দিয়ে আয় শুরু হয় ‘জওয়ান’ সিনেমাটির যাত্রা। তারপর থেকে সেই ঝড় চলে অনেক দিন।

‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু এ তিন ভাষায় মুক্তি পায়। অ্যাকশনে ভরপুর এ সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ক্যামিও চরিত্রে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। ‘জওয়ান’ মূলত বাবা ও ছেলের গল্প। এ দুই চরিত্রেই দেখা গেছে শাহরুখকে। এটি নির্মাণ করেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি।

গত বছরের শেষ দিকে অর্থাৎ, ২১ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ অভিনীত সিনেমা ‘ডানকি’। এটিও ব্যাপক সাড়া ফেলে দর্শকদের মাঝে।‘ডানকি’ সিনেমায় শাহরুখের অভিনয় প্রশংসিত হয়েছে সব মহলে। সিনেমাটি ভারতের রাষ্ট্রপতি ভবনেও প্রদর্শন করা হয়। অভিবাসন সমস্যার মতো একটি বিষয়কে সিনেমার গল্পে তুলে এনেছেন পরিচালক রাজ কুমার হিরানি।

বলিউড বাদশাহর ৫৯তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে বাদশাহি আয়োজন করা হয়েছে। আজ শাহরুখের জন্মদিনে তার বাসভবন ‘মান্নাত’ সেজে উঠছে আলোর ঝলকানিতে। অনুষ্ঠানের দায়িত্ব নিয়েছেন তার স্ত্রী গৌরী খান। এ অনুষ্ঠানেই শাহরুখের আগামী সিনেমা ‘কিং খান’ নিয়ে আসছে আনুষ্ঠানিক ঘোষণা।

জন্মদিনের অনুষ্ঠানে আড়াইশোর বেশি অতিথি আসবেন বলে জানা গেছে। অতিথিদের মধ্যে আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন, করণ জোহর, রানবীর সিং, রাণবীর কাপুর, কাজল, অজয় দেবগনের মতো তারকারা রয়েছেন। একটি সূত্রে জানা গেছে, বিদেশ থেকেও আসবেন বেশ কিছু তারকা। বিনোদন জগতের বাইরে ক্রীড়া অঙ্গনের কিছু তারকা এবং কয়েকজন ব্যবসায়ীকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

গৌরী জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ থিম ঠিক করেছেন। অথিতিদের কেউ কেউ শাহরুখের জনপ্রিয় কিছু সিনেমার চরিত্রের সাজে সেজে আসবেন। এছাড়া অনুষ্ঠানে থাকছে শাহরুখের মেয়ে সুহানা খান ও বড় ছেলে আরিয়ান খানের বিশেষ পরিবেশনা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যাশা পূরণে জাতিসংঘের অর্থবহ সমর্থন চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৪ : পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ

চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ