প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

নভেম্বর 13, 2024
by

বাংলাদেশ-মালদ্বীপ দুই ম্যাচ প্রীতি সিরিজে আজ চলছে প্রথম ম্যাচ। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম ম্যাচের প্রথমার্ধে মালদ্বীপ ১-০ গোলে এগিয়ে আছে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই প্রথমার্ধে ড্রেসিংরুমে ফিরতে হয়।

ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকটি গোলের আক্রমণ করেছিল স্বাগতিকরা। ১৮ মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি কিক উপহার দেয় বাংলাদেশ। হামজা মোহাম্মদের নেয়া শটে বাংলাদেশ বক্সের মধ্যে ফ্রি হেড করেন আলী ফাসির। গোলরক্ষক মিতুল মারমা ছিলেন নীরব দর্শক।

ফ্রি কিকের সময় বক্সে প্রতিপক্ষের খেলোয়াড় মার্কিং খুবই কমন বিষয়। বাংলাদেশ সেই কাজটি ঠিক মতো করতে পারেনি। আলী ফাসির আনমার্কড অবস্থায় ছিলেন। একেবারে ধীরেসুস্থে হেড নেন।

বাংলাদেশ পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় বাংলাদেশ সমতা আনতে পারেনি। বাংলাদেশ প্রথমার্ধে সমতা আনার জন্য মরিয়া ছিল। রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শট নিয়েছিলেন। শুয়ে পড়ে সেই শট প্রতিহত করে দলকে বাঁচান মালদ্বীপ ডিফেন্ডার ইরুফান। এর কিছুক্ষণ আগে ফাহিমের জোরালো শট পোস্টের বাইরে দিয়ে যায়।

বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও সফরকারী মালদ্বীপ রক্ষণভাগ ভেঙেছে বেশি। বাংলাদেশের ডিফেন্ডাররা মাঝে মধ্যে বল হারিয়েছে আবার কখনো প্রতিপক্ষের পায়ে বল তুলেও দিয়েছে। গোলরক্ষক মিতুল মারমা আজ পোস্টের নিচে বেশ নড়বড়ে ছিলেন। সহজ কয়েকটি বল তিনি গ্রিপ করতে পারেননি।

প্রথমার্ধে আজ বাংলাদেশের ফুটবলারদের মধ্যে খানিকটা নজর কেড়েছেন শুধু কাজেম শাহ। সাবেক ক্রিকেটার হালিম শাহ’র ছেলে কাজেম মধ্যমাঠে গতি, বল বিতরণ, শুটিং সব দিক থেকেই দক্ষতা দেখিয়েছেন। আজই তিনি বাংলাদেশ দলের জার্সিতে প্রথম একাদশে খেলছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি এমবাপ্পে-রোনাল্ডো

আগামীকাল ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। এই

মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য জব্দ

বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার লেম্বুছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারকালে বিভিন্ন পণ্য