জবির ভর্তিতে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, থাকছে না ‘সেকেন্ড টাইম’ সুযোগ

নভেম্বর 17, 2024
by

২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। আগামীতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ইউনিট। এছাড়া ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম (দ্বিতীয়বার) সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটি। শিগগির কমিটি ভর্তির নিয়মাবলি চূড়ান্ত করবে।

শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির বৈঠকের পর একাধিক সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এবার গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার নেওয়ার প্রস্তুতি নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে বহুনির্বাচনী প্রশ্ন। তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ। এক ইউনিটের পরীক্ষা হবে একই দিনে দুই বা ততোধিক শিফটে। এরই মধ্যে এসব বিষয়ে সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা।

ভর্তি কমিটির সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় নতুন করে ‘ই’ ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি। যথারীতি ‘এ’ ইউনিটে বিজ্ঞান অনুষদ, ‘বি’ ইউনিটে কলা অনুষদ, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা অনুষদ, ‘ডি’ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন। এরমধ্যে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারবেন সব বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

কমিটি সূত্রে আরও জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা হবে দুই বা ততোধিক শিফটে। এরমধ্যে ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-বিকেল দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা হতে পারে সকাল-দুপুর-বিকেল তিন শিফটে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তির কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করেছে। সম্ভাব্য সূচি অনুযায়ী,৩১ জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে, যা শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। ৩১ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৭ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৪ ফেব্রুয়ারি ‘ই’ ইউনিট, ২২ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিট এবং ২৮ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন ঢাকা মেইলকে বলেন, গত ২-৩ বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিইনি, এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে। আশা করি আগামী দু-একদিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ৩১ জানুয়ারি আমাদের ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দফতর করবে, এজন্য একটু গুছিয়ে নিচ্ছেন তারা। তবে এ সপ্তাহে ভর্তি কমিটির সভায় সবকিছু জানিয়ে দেওয়া হবে।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম ঢাকা মেইলকে বলেন, আমরা এবার গুচ্ছে থাকছি না, এটি শতভাগ নিশ্চিত। তবে সেকেন্ড টাইম, ভর্তি পদ্ধতি, প্রশ্ন পদ্ধতিসহ যাবতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় চূড়ান্ত করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নারী অবহেলিত হয় পুরুষের কাছেই : অপু বিশ্বাস

অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের অন্যতম সফল এবং জনপ্রিয় অভিনেত্রী। এক

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

পুলিশ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের