দুর্দান্ত হ্যাটট্রিকে গোলের ফিফটি ছুঁয়ে নতুন রেকর্ড কেইনের

নভেম্বর 23, 2024
by

বুন্দেসলিগায় গতকাল মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। অসবুর্গের বিপক্ষে এই ম্যাচে দাপুটে এক জয় পেয়েছে জার্মান জায়ান্টরা, প্রতিপক্ষকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন হ্যারি কেইন। সেই সঙ্গে জার্মান লিগে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রেকর্ড গড়ে।

অসবুর্গের বিপক্ষে ঘরের মাঠের এই ম্যাচে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলেছে বায়ার্ন। যদিও তুমুল আক্রমণের পরও প্রথমার্ধে গোলের দেখা পায়নি ভিনসেন্ট কোম্পানির দল। গোলের দেখা পেতে বাভারিয়ানদের অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৩ মিনিট পর্যন্ত।

৬৩তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন কেইন। লিড পাওয়ার পর দ্বিতীয়ার্ধের বাকি সময়ে আর গোল করতে পারেনি বায়ার্ন। তবে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফের পেনাল্টি পায় বায়ার্ন। আর স্পটকিক থেকে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন কেইন। এর দুই মিনিট পরেই কেইন পূরণ করেন নিজের হ্যাটট্রিক।

কেইনের হ্যাটট্রিকে বায়ার্ন মাঠ ছাড়ে ৩-০ গোলের দারুণ এক জয় নিয়ে। এদিকে এই হ্যাটট্রিক দিয়েই বুন্দেসলিগায় নিজের গোলের ফিফটির দেখাও পেয়েছেন ইংলিশ এই তারকা ফুটবলার। আর মাইলফলক ছুঁয়েছেন রেকর্ড গড়েই।

বুন্দেসলিগায় গোলের ফিফটি করতে কেইন খেলেছেন ৪৩ ম্যাচ। সবথেকে কম ম্যাচ খেলে পঞ্চাশ গোল করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন কেইন। এর আগে এ রেকর্ডটি ছিল আর্লিং হলান্ডের। তিনি ৫০ গোল করতে সমান ৫০ ম্যাচ খেলেছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

হত্যা মামলায় সাবেক এসপি মহিউদ্দিন ফারুকী ২ দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চালাকালে জোবায়ের হত্যার অভিযোগে যাত্রাবাড়ী থানার মামলায়

জাতীয় রাজনীতিতে ফটিকছড়ির দুই অগ্নিকন্যা

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের ক্ষেত্রে রাজপথে অনবদ্য