মজা করে আইপিএলে নাম দিয়েছিলেন, দল পেয়ে অবাক কিউই ব্যাটার

নভেম্বর 28, 2024
by

জাতীয় দলের হয়ে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি বেভন জ্যাকবস। ঘরোয়া ক্রিকেটেও আহামরি কিছু করতে পারেননি। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে যখন নাম দিয়েছিলেন তখন দল পাওয়ার কোনো আশাই ছিল না তার। নেহাতই শখের বশে নাম দিয়েছিলেন এই কিউই ক্রিকেটার।

সেই জ্যাকবসকেই মেগা নিলাম থেকে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। আইপিএলে দল পাবার সম্ভাবনা নেই ভেবে নিলাম দেখেননি জ্যাকবস। পরে যখন তাকে জানানো হয়, তখন তিনি ভেবেছিলেন তার সঙ্গে রসিকতা করছে সবাই।

জ্যাকবস রয়টার্সকে বলেছেন, ‘এটা কিছুটা হলেও বিস্ময়। আমি সকালে ফোনের অবিরাম শব্দে জেগে উঠি। এটা আনন্দময় এক বিস্ময়। আমি খুব বেশি কিছু চাইনি, কিন্তু এই সুযোগ পেয়ে কৃতজ্ঞ…আমি ঘুমাতে চলে গিয়েছিলাম। কারণ, নিলাম ভোর পর্যন্ত চলার কথা।’

‘আমি ভোর সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠি। এর মধ্যে পরিবারের সদস্যদের বার্তায় ফোন ভরে গিয়েছিল। তারা বিদেশে ছিল বলে সরাসরি সম্প্রচার দেখতে পেরেছিল। আমি মনে করেছিলাম, তারা আমার সঙ্গে মজা করছে।’-যোগ করেন তিনি।

২২ বছর বয়সী এই কিউই ব্যাটারের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ২০২৩ সালে। এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলে ১৩৪ রান করেছেন তিনি। তার সর্বোচ্চ ইনিংসটি ৪২ রানের। তবে তার ব্যাটিং গড় ৩৩.৫০ এবং স্ট্রাইক রেট ১৮৮.৭৩।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের  

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার

সংবিধান পাল্টে আরেকবার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প!

দ্বিতীয়বার নির্বাচিত হয়েই তৃতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন রিপাবলিকান