পরিচয় মিলেছে গুলিতে নিহত সেই তরুণীর

নভেম্বর 30, 2024
by

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ওই তরুণীর নাম সাহেদা আক্তার (২২)। তিনি ময়মনসিংহ জেলার বেগুনবাড়ি কোতোয়ালি থানার বরিবয়ান এলাকার আবদুল মোতালেবের মেয়ে। ঢাকার ওয়ারী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

এর আগে শনিবার সকাল ৮টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়ক থেকে তরুণীর লাশ উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ। লাশ উদ্ধারের সময় পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল।

স্থানীয়রা জানান, ভোরে নিহত সাহেদাকে এক যুবকের সঙ্গে মহাসড়কের সার্ভিস লেনে হাঁটতে দেখেছেন পথচারীরা। কিছুক্ষণ পর তার লাশ সড়কে পড়ে থাকতে দেখেন কয়েকজন। তার পিঠে একাধিক গুলির চিহ্ন ছিল। লাশের পাশে কয়েকটি গুলির খোসা পড়ে ছিল। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পরবর্তীতে পিবিআই, ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ সকালেই ঘটনাস্থলে যায়। বিকেলে ওই তরুণীর নাম-পরিচয় শনাক্ত করে। আশপাশের ফুটেজ সংগ্রহ করে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে কাজ শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান নিহত তরুণীর মায়ের বরাত দিয়ে বলেন, রাজধানীতে একটি ডে-কেয়ারে কাজ করতেন সাহেদা। শুক্রবার রাত ৮টায় তিনি ওয়ারীর বাড়ি থেকে বের হন। এরপর তার মুঠোফোন বন্ধ ছিল। আজ দুপুরে তার মা জানতে পারেন মেয়ে গুলিতে মারা গেছেন। তবে কার সঙ্গে, কেন শাহেদা শ্রীনগরের দোগাছি এলাকায় এসেছিলেন, সেটি তারা জানেন না। পুলিশ বিষয়টি নিয়ে গভীরভাবে তদন্ত করে দেখছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পাকিস্তানকে টেস্টে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

পাকিস্তানকে টেস্টে হারিয়ে ইতিহাস তৈরি করল বাংলাদেশ। আজ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয়

প্রশান্ত মহাসাগরীয় নেতাদের শীর্ষ বৈঠককালে টোঙ্গায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

 প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গা সোমবার  ৬.৯ মাত্রার এক ভূমিকম্পে কেঁপে