কুমিল্লায় ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ডিসেম্বর 30, 2024
by

কুমিল্লার চান্দিনা উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর পর্যন্ত ধোঁয়ায় আচ্ছন্ন ছিল পুরো বাজার। এর আগে রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাধাইয়া বাজারে মসজিদের পাশের একটি মিষ্টির দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। চান্দিনা, কুমিল্লা ও দাউদকান্দি ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের সময় আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১২টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পায় তারা। আগুনের তীব্র ভয়াবহতায় ক্ষণিকের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলেও আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান।

স্থানীয়দের অভিযোগ, মাধাইয়া এলাকায় পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় ব্যয় হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ততক্ষণে পুড়ে ব্যবসায়ীদের সব কিছু ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের দুটি করে তিন স্টেশনের ৬টি ইউনিট কাজ করে। সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। তবে কত লাখ বা কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা হিসাব না করা পর্যন্ত বলা যাচ্ছে না।

ব্যবসায়ীরা জানান, আগুনে আমাদের সব কিছু পুড়ে গেছে। দোকানগুলোতে আমাদের কোটি টাকার মালামাল ছিল। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, এ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে।

এদিকে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন।

এ সময় তিনি বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া প্রতিষ্ঠান ও ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করে বাজার কমিটিকে তালিকা তৈরি করতে বলা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পপির কষ্টের টাকা ১৪ গোষ্ঠী খেয়ে শেষ করেছে : পলি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

জিমে অপু বিশ্বাস, সিনেমায় ফিরছেন কি?

দেশের শোবিজ অঙ্গনে এখনও বেশ সক্রিয় ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাস।