তাহসান আমার কাছে বিশ্বাস ও সম্মান চেয়েছে : রোজা

জানুয়ারি 5, 2025
by

অবশেষে স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করলেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদ। রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তাহসানের সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোজা। 

যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে মোহমীয় সাজে ধরা দিয়েছেন রোজা। 

ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একটি ঘর দিয়েছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।

জানা গেছে, শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন রোজা আহমেদের চাচা মনা আহমেদ।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়। জামাতা তাহসান খান ও রোজার পূর্ব পরিচয় ছিল কিনা জানি না, তবে দুই পরিবারের উপস্থিতিতেই তাদের বিয়ে হয়েছে।

মনা আহমেদ জানান, ২০২২ সালে মা ও ছোট ভাইকে নিয়ে নিউইয়র্কে পারি জমান রোজা। সেখানে নিজের প্রতিষ্ঠিত রোজাস ব্রাইডাল মেকওভার নিয়ে ব্যস্ত থাকতেন তিনি। তাহসানের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হওয়ায় ডিসেম্বরে দেশে আসেন এবং পূর্ব নির্ধারিত তারিখ অনুসারে বিয়ে হয়।

জানা গেছে, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। পাশাপাশি রোজা একজন উদ্যোক্তাও।

এদিকে, শনিবার সন্ধ্যায় গোলাপি রঙের শেরওয়ানিতে স্ত্রী রোজার হাতে হাত রেখে তোলা একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছেন তাহসান।

সেই ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ফিনজাল, বিমান উড্ডয়ন বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ ভারতের তামিলনাড়ুর উপকূলের কাছাকাছি চলে এসেছে।

ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের