ট্রাম্প-মোদি কি বাংলাদেশ ইস্যুতেও কথা বলবেন?

ফেব্রুয়ারি 8, 2025
by

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। ঠিক একই সময়ে সীমান্তের কিছু জায়গায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বেড়া নির্মাণকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সেই টানাপোড়েন রূপ নেয় উত্তেজনায়। যদিও দুই দেশের আন্তরিক কূটনৈতিক তৎপরতায় সেই উত্তেজনা সাময়িক স্তিমিত হয়েছিল।

সবশেষ শেখ হাসিনার অনলাইন ভাষণ এবং সেই ভাষণের প্রতিক্রিয়ায় ধানমন্ডি ৩২ এ শেখ মুজিবুরের বাড়ি ভাঙা নিয়ে ফের দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হয়। পাল্টাপাল্টি তলব করা হয় রাষ্ট্রদূতদের। পরিস্থিতি যখন ঠিক এমন টালমাটাল তখন জানা গেল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার আসন্ন যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে পারেন।

নরেন্দ্র মোদি আগামী ১২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে মোদি বাংলাদেশ নিয়ে আলোচনা করবেন কিনা এমন প্রশ্নে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সাংবাদিকদের জানিয়েছেন, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য ট্রাম্প-মোদির বৈঠকে বাংলাদেশ ইস্যু ‘উঠতে পারে’। আর এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম বৈঠক হবে।

মিশ্রি বলেছেন, আমি নিশ্চিত না যে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা হবে কিনা, তবে এটি উঠে আসতে পারে। তিনি আরও বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। তবে কোনো বিশেষ বিষয় উঠে আসবে কিনা সে বিষয়ে কিছু বলা সম্ভব নয়।’

শেখ হাসিনার অনলাইন ভাষণকে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশে উত্তেজনা চলছে। ঢাকায় শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা করা হয়েছে। এ বিষয়ে মিশ্রি বলেন, কূটনৈতিক ভবনের নিরাপত্তা ‘হোস্ট সরকারের দায়িত্ব’। বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের এ দায়িত্ব সম্পর্কে সচেতন রয়েছে।

শেখ হাসিনা তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সমর্থকদের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছিলেন। এর প্রতিক্রিয়ায় বিক্ষুব্ধরা শেখ মুজিবুরের বাড়ির গেট ভাঙচুর করেন এবং আগুন লাগিয়ে দেন। তারা বাড়িটিকে ‘স্বৈরাচার’ ও ‘ফ্যাসিবাদের’ প্রতীক হিসেবে আখ্যা দিয়েছেন।

শেখ হাসিনার বক্তব্যের কারণে দুদেশের কূটনৈতিক সম্পর্কে অস্বস্তি তৈরি হয়েছে। মিশ্রি জানান, দুই দেশের মধ্যে সমঝোতা ও সহানুভূতির পরিবেশ প্রয়োজন। হাসিনার মন্তব্য ব্যক্তিগত মতামত হিসেবেই দেখতে হবে।

মোদির মার্কিন সফরে বাংলাদেশের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাণিজ্য, প্রযুক্তিগত সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক ও অভিবাসন নীতি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে। এ উদ্বেগের মধ্যে সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে মোদির এ সফর ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে চীনের আঞ্চলিক আধিপত্য ঠেকানোর জন্য।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ত্রাণ বিতরণের সময় বিদ্যুৎস্পর্শে সেনা সদস্যসহ আহত ৩

কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলা লক্ষণপুর ইউনিয়ন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে

দুঃসংবাদ সঙ্গী করে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসার