সৌদিতে হতে পারে ফিলিস্তিনি রাষ্ট্র, নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান সৌদির

ফেব্রুয়ারি 9, 2025
by

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি মন্তব্য করেন, ‘সৌদি আরবের অনেক জায়গা আছে। তারা সে দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে।’ নেতানিয়াহুর এমন বক্তব্যের পর তার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। দেশটি বলছে, নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার।

রোববার (০৯ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।

গেল বৃহস্পতিবার চ্যানেল ফোরটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু ‘ফিলিস্তিনি রাষ্ট্র’ বলতে গিয়ে ভুল করে ‘সৌদি রাষ্ট্র’ বলে ফেলেন, পরে তিনি নিজের কথা সংশোধন করেন। কিন্তু নেতানিয়াহু তা নিয়ে কৌতুক করে বলেন, ‘সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের অনেক জায়গা আছে।’

নেতানিয়াহুর এমন বক্তব্যের পর পরই সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হলেও সৌদি ভূখণ্ডে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে সরাসরি মন্তব্যের উল্লেখ করা হয়নি। মিসর ও জর্ডান নেতানিয়াহুর এই মন্তব্যের নিন্দা জানিয়েছে। ওই ধারণাকে ‘সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে কায়রো।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েল যে অপরাধ করছে, এর মধ্যে জাতিগত নির্মূলের ঘটনাও অন্তর্ভুক্ত, তা থেকে মনোযোগ সরিয়ে নেওয়ার লক্ষ্যে দেওয়া এমন বিবৃতি প্রত্যাখ্যান করে সৌদি।

সেখানে বলা হয়, এই চরমপন্থি মানসিকতা ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের কাছে ফিলিস্তিনি ভূমির অর্থ এবং এই ভূমির সাথে তাদের মানসিক, ঐতিহাসিক এবং আইনি সংযোগ কী তা বোঝে না। তারা গাজা উপত্যকাকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষকে হত্যা এবং আহত করেছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সামান্যতম মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ব ছাড়াই তারা এই কাজ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, সৌদি স্পষ্ট বার্তা, ফিলিস্তিনি ভাইদের তাদের ভূমির উপর অধিকার আছে এবং তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়। যাদের ইসরায়েল যখন ইচ্ছা তখনই বহিষ্কার করতে পারে। সৌদি আরব ফিলিস্তিনিদের সঙ্গে আছে এবং থাকবে। ফিলিস্তিন ইস্যুকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলে সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব নয়।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

গুলির মুখেও এগিয়ে যাচ্ছেন ইমরান সমর্থকরা, ভয়াবহ সংঘাতের আশঙ্কা

বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা দেশটির রাজধানী

‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৪’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’-এর