বাসে আগুন, ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল হেলপার

ফেব্রুয়ারি 12, 2025
by

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও বাজার ব্রিজের ওপরে পার্কিং করা গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গাড়ির ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপারের পুড়ে মৃত্যু হয়েছে।

নিহত হেলপার সাহাবির মিয়া (১৪) লৌহজং উপজেলার পালগাঁও পাঠানবাড়ির সোহেল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান,রাত আড়াইটার দিকে হঠাৎ বাসে আগুন দেখতে পান তারা।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এসময় নিহতের মরদেহ উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সেটি এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

নিহতের মা মুন্নী বেগম বলেন, আমার স্বামী নেশা-পানি করে। আমার ও আমার সন্তানদের কোনো খোঁজখবর নেয় না। আগে আমার ছেলেটাকে বোরকার কাজে দিয়েছিলাম। এখন দুই বছর যাবত গাড়ির কাজ করে। আগে অন্য জায়গায় কাজ করত। এক বছর ধরে এখানে গাড়িতে কাজ করছে। রাতে ও গাড়িতেই ঘুমাত। মাঝেমধ্যে বাড়িতে আসত। ও-ই আমাদের আয় করে খাওয়াত বলে কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের নানা মুজিবুর পাঠান বলেন, আমার নাতিটা আয় করে সংসার চালাত। মেয়ে জামাই কোনো খোঁজখবর নেয় না। ওর ছোট একটা বোন আছে পঞ্চম শ্রেণিতে পড়ে। সংসারের সব খরচ ও-ই দিত। তিনদিন আগে বাড়ি থেকে বের হয় সাহাবির। সারাদিন গাড়িতে হেলপারি করে রাতে গাড়িতেই ঘুমাত। আগুনে পুড়ে মারা যাওয়ার পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এখন টঙ্গিবাড়ী থানায় আছি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্যার্তদের জন্য টাকা তুলতে বাধা, ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা

রংপুরের মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জামায়াত সমর্থিত চেয়ারম্যান আব্দুল্লাহ আল

সাকিববিহীন টি-টোয়েন্টি একাদশ কেমন হতে পারে?

গোয়ালিয়রের সিন্ধিয়া স্টেডিয়ামে রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের