চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের সহ-অধিনায়কের নাম ঘোষণা

ফেব্রুয়ারি 13, 2025
by

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র ৫ দিন। যাকে উপলক্ষ্য করে একাদশ বিপিএল আসর শেষ হতেই বাংলাদেশের ক্রিকেটাররা মাঠের প্রস্তুতিতে নেমে পড়েন। তাদের অনুশীলন শেষ হয়েছে গতকাল (বুধবার)। আজ (বৃহস্পতিবার) দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে টুর্নামেন্টটির জন মেহেদী হাসান মিরাজকে বাংলাদেশের সহ-অধিনায়ক করা হয়েছে।  


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে আগামী ১৯ ফেব্রুয়ারি। পরদিন (২০ ফেব্রুয়ারি) দুবাইতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে নাজমুল হোসেন শান্ত’র দল। যার জন্য বাংলাদেশ দল আজ দিবাগত রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। তার আগেই সন্ধ্যায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলের সহ-অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিবি।

নাজমুল হোসেন শান্ত’র নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে বাংলাদেশ। তারই সহযোগী হিসেবে থাকবেন মিরাজ। ২৭ বছর বয়সী এই তারকা অলরাউন্ডার এখন পর্যন্ত লাল-সবুজ জার্সিতে ১০৩টি আন্তর্জাতিক ওয়ানডে খেলেছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ইনজুরির কারণে শান্ত’র অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন মেহেদী মিরাজ।

দুবাইতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ। এ ছাড়া ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপপর্ব শেষ করবে শান্ত’র দল। এই দুটি ম্যাচই হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। এর আগে দুবাইতে ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিন্‌সের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নওগাঁয় সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে একটি বিআরটিসি বাস ও মাইক্রোবাসে

বিএনপির কমিটি গঠন নিয়ে হামলায় নারীসহ আহত ৫

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ