ভিনির রিয়াল ছাড়ার প্রশ্নে যা বললেন আনচেলত্তি

ফেব্রুয়ারি 15, 2025
by

সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না ভিনিসিয়ুস জুনিয়র।ব পাড়ি জমাবেন সৌদি আরবে। যদিও ইতোমধ্যেই তা স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ভিনি। তারপরও এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল কার্লো আনচেলত্তিকে। আর তাতে বিরক্ত হয়েছেন রিয়াল কোচ।

আজ শনিবার রাতে লা লিগার ম্যাচে ওসাসুনার বিপক্ষে খেলবে রিয়াল। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনির চুক্তির বিষয়ে জানতে চাওয়া হয় আনচেলত্তির কাছে। জবাবে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে। আমি কি এই ইস্যুতে বিরক্ত? হ্যাঁ। আমি কি এ নিয়ে চিন্তিত? না। আমি কি তাকে সুখী দেখছি? হ্যাঁ।’

‘আমরা তাকে নিয়ে খুশি। এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে যা বলেছিলাম, এই ইস্যুতে বাড়তি কিছুই যোগ করার নেই আমার। এই বিষয় নিয়ে আমরা কথা বলি না, সেও বলে না। তাকে আমি সেই পুরান ভিনিসিউসের রূপেই দেখছি, যে সবকিছু ঠিকঠাক করতে ভীষণ আগ্রহী এবং সে গত ম্যাচে খুব ভালোভাবে তা করেও দেখিয়েছে।’-যোগ করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে দারুণ জয় পেয়েছে রিয়াল। যেখানে সেরা খেলোয়াড়ের পুস্কার জিতেছেন ভিনি। এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি তাকে খুবই অনুপ্রাণিত দেখি। বিশেষ করে, সিটির বিপক্ষে সবশেষ ম্যাচে তার পারফরম্যান্সের কারণে। যেখানে সে ভীষণ চাপে ছিল এবং সে চাপ দারুণভাবে সামলেছে, ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে।’

সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়া প্রসঙ্গে কোচ বলেন, ‘সে (সৌদি আরবের) প্রস্তাব পেয়েছে, নাকি পায়নি- আমি যেটা দেখি, সেটা নিয়ে বলতে পারি। আমি দেখছি, একজন সুখী খেলোয়াড়, যে কিনা কাজগুলো ঠিকভাবে করতে এবং এই ক্লাবের হয়ে ইতিহাস গড়তে চায়।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বিএনপি-জামাতের লাশের রাজনীতিতেই মানুষ নিহত হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ

দুর্গাপূজায় সোনামসজিদ স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র