জন্মদিনে স্বামীর থেকে বিশেষ উপহার পেলেন অপরাজিতা

ফেব্রুয়ারি 23, 2025
by

আজ ওপার বাংলার অভিনেত্রী অপরাজিতা আঢ্যের জন্মদিন। একদিন আগে কুম্ভ থেকে পুণ্যস্নান করে এসেছেন। তাই সব মিলিয়ে এ বছরের জন্মদিনটা বেশি স্পেশাল তার কাছে। প্রতি বছর শাশুড়ি মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে জন্মদিন কাটে অপরাজিতার। 

এবছরও ঠিক এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে  অপরাজিতা বলেন, ‘মা যা রান্না করে দেয়, সেটাই আমার কাছে অমৃতের মতো। তাই মা রান্না করলে আমিষ খাচ্ছি না নিরামিষ সেসব ভেবে দেখি না।’

স্বামী এবং নাচের স্কুলের এক ছাত্রীর পরিবারকে নিয়ে কুম্ভে গিয়েছিলেন অভিনেত্রী। অপরাজিতা জানিয়েছেন, গুরুজির ছেলের শিবির ছিল কুম্ভে। গুরুজির ডাকেই কুম্ভে যাওয়া তার।

অভিনেত্রীর কথায়, ‘কুম্ভে গুরুজির ছেলের শিবিরে যাওয়ার আমন্ত্রণ ছিলই। কিন্তু আমার রেজিস্ট্রেশন ছিল না। এদিকে এয়ারপোর্ট থেকে আর কোনও গাড়ি যেতে দিচ্ছিল না। তাই ১০ কিলোমিটার হেঁটে টেন্টে পৌঁছেছিলাম। যমুনায় প্রদীপ ভাসিয়ে দারুণ কেটেছিল দিনটা। দারুণ একটা অভিজ্ঞতা হয়েছে, আজীবন মনে থাকবে।’


ত্রিবেণি সঙ্গমে ডুব দেওয়া, মাথায় গেরুয়া ওড়না বাঁধায় সকলের তাকে মাতাজি ভেবে ভুল করা, গুরুজির আমন্ত্রণ, এই সব কিছু জন্মদিনের উপহার বলে মনে করেন অপরাজিতা।

তিনি বলেন, ‘আমার মনে হয় এই সব কিছুই আমার জন্মদিনের উপহার হিসেবে পাঠিয়েছেন ঈশ্বর।’ স্বামীর কাছ থেকেও জন্মদিনে বিশেষ উপহার পেয়েছেন তিনি। অপরাজিতা বলেন, ‘ও তো ভ্যালেন্টাইনস ডে’র দিনেই কানের দুল দিয়েছে। ওটাই নাকি জন্মদিনের উপহারও।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শ্রীলংকাকে তৃতীয়বারের মত হোয়াইটওয়াশের মিশনে ইংল্যান্ড

তরুণ দল নিয়ে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে আগামীকাল এই মৌসুমে

রাজধানীসহ সারাদেশে ভারী বৃষ্টি

আজ ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে টানা বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের