ত্রিপুরায় এক বছরে ৭০০ জনের বেশি বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ 8, 2025
by

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সাত শতাধিক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয় বলে নিবার ত্রিপুরা পুলিশ জানিয়েছে।

দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়ছে, ২০২৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক হাজার ৪৫ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭০০ জনের বেশি বাংলাদেশি নাগরিক।

ত্রিপুরা পুলিশ বলছে, রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গত বছর মোট ৭৩৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। আর চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৭৮ বাংলাদেশিকে। এছাড়া গত বছর ৭১ রোহিঙ্গা ও এক নাইজেরীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি চলতি বছরে ৮ রোহিঙ্গা ও এক নাইজেরীয়কেও গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য—আসাম, মেঘালয়, মিজোরাম আর ত্রিপুরার মোট এক হাজার ৮৭৯ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত আছে। এর মধ্যে ত্রিপুরার ৮৫৬ কিলোমিটার সীমান্তই দীর্ঘতম। যা রাজ্যটির মোট সীমান্তের প্রায় ৮৪ শতাংশ।

ত্রিপুরার বাংলাদেশ লাগোয়া সীমান্তের বেশিরভাগ এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে। তবে স্থানীয় বিরোধের কারণে সীমান্তের অনেক এলাকা এখনও উন্মুক্ত রয়েছে।


গত বছরের জুলাইয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যের ভারত-বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দেশ ছাড়ার দিনই আমরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছি। আমি ব্যক্তিগতভাবে বিএসএফ এবং পুলিশ মহাপরিচালকের সঙ্গে একাধিকবার আলোচনায় সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছি। সীমান্ত সুরক্ষিত রাখাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নয়নতারার ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে তুলকালাম, ধানুষের ‘চরিত্র’ নিয়ে প্রশ্ন

দক্ষিণী তারকা নয়নতারার মাত্র ৩ সেকেন্ডের ভিডিও নিয়ে তুলকালাম। এজন্য

জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব