কোহলির ১ রানে আউট হওয়ায় কিশোরীর মৃত্যু, আসল সত্য কি?

মার্চ 11, 2025
by

ভারতের উত্তরপ্রদেশের দিওরিয়ায় রোববার এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। ১৪ বছর বয়সী প্রিয়াংশী পাণ্ডে টিভির সামনে বসে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখছিলেন। খেলা চলাকালীন হঠাৎ অচেতন হয়ে পড়ে যান তিনি। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

প্রিয়াংশীর মৃত্যুর পর গুঞ্জন ছড়িয়ে পড়ে যে বিরাট কোহলির এক রানে আউট হওয়ার ধাক্কায় তিনি শারীরিকভাবে ভেঙে পড়েন, যা তার মৃত্যু ডেকে আনে। তবে তার পরিবারের সদস্যরা এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

প্রিয়াংশীর বাবা, আইনজীবী অজয় পাণ্ডে জানিয়েছেন, তিনি প্রথম ইনিংস দেখার পর বাজারে গিয়েছিলেন। দ্বিতীয় ইনিংস শুরু হলে তার মেয়ে পরিবারের সঙ্গে খেলা দেখছিলেন। কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়ির সদস্যরা দ্রুত খবর দিলে তিনি ছুটে আসেন এবং মেয়েকে হাসপাতালে নিয়ে যান, তবে শেষ রক্ষা হয়নি।

প্রিয়াংশীর বাবা আরও জানান, তিনি মেয়ের ময়নাতদন্ত করাননি এবং তার মতে, ক্রিকেটের সঙ্গে এই মৃত্যুর কোনো সম্পর্ক নেই।

প্রতিবেশী অমিত চন্দ্রও এই দাবির পক্ষে কথা বলেন। তিনি জানান, যখন প্রিয়াংশী অসুস্থ হয়ে পড়েন, তখন ভারতীয় দল ভালো অবস্থায় ছিল এবং বিরাট কোহলি তখনো ব্যাটিংয়েও নামেননি। তিনি বলেন, ‘ম্যাচের ধাক্কায় প্রিয়াংশীর মৃত্যু হয়েছে—এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন।’

এই ঘটনার পর দিওরিয়ার স্থানীয় বাসিন্দারা শোকস্তব্ধ। অল্প বয়সী একটি প্রাণ এভাবে অকালে হারিয়ে যাওয়ায় পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মনেও গভীর দুঃখের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

অ্যানিম্যাল মুক্তির পর শুধুই কেঁদেছি : তৃপ্তি

রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’ সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই চর্চায় রয়েছেন

সাপের পোশাকে ভূমি

বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। ক্যারিয়ারের শুরু থেকেই বিভিন্ন চরিত্রে আভিনয়