সোনারগাঁয়ে ‘পাঁচ’ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে গণধোলাই

মার্চ 14, 2025
by

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মনসুর আলী (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১১ টায় উপজেলার কাঁচপুর পুরান বাজারের রংপুর গলি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশ দিয়েছে স্থানীয়রা।

অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাঁচপুরের পরান বাজার এলাকার ইসছাক মুন্সির বাড়িতে ভাড়াটিয়া হিসবে গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও কন্যা শিশুকে নিয়ে সপরিবার বসবাস করেন। একই বাড়িতে পার্শবর্তী রুম এ ভাড়াটিয়া অভিযুক্ত মনসুর আলীও থাকেন। শিশুটির পিতা-মাতা দুজনে গার্মেন্টসে চাকরি করার সুবাদে বাচ্চাকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়ির উঠানে বাচ্চাটি খেলাধুলা করার সময়ে তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। বিষয়টি ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলায় বাচ্চাটি রক্ষা পায়। পরে শিশুর বাবা-মা কাজ শেষে বাড়ি ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ করে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, বাচ্চার বাবা-মা কাজ শেষে বাসায় ফিরে আসার পর তাদের বিষয়টি ওই শিশু তাদের জানিয়েছে। পরে বাবা-মা অভিযুক্তকে জিজ্ঞেস করলে ধর্ষণচেষ্টার কথা স্বীকারোক্তিও দেয়। শয়তানে তাকে এ কাজ করিয়েছে বলে জানায়। এ যাত্রায় তাকে ক্ষমা করে দিতে বলে। এক পর্যায়ে ভুক্তভোগীর পরিবার এ ঘটনা সম্পর্কে বাড়ির মালিকসহ স্থানীয়দের জানালে তারা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা : প্রতি শ্রেণি শাখায় শিক্ষার্থী ৫৫ জন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতি শ্রেণিতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি

হ্যারিস ও ট্রাম্পের বিতর্কের চূড়ান্ত প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী