বন্ধুর সঙ্গে গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

এপ্রিল 5, 2025
by

মাগুরার শ্রীপুরে গড়াই নদীতে বন্ধুর সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। নিহত যুবকের নাম রাহাদ মোল্লা (১৮)। তিনি মাগুরা শহরের ভিটাশাইর এলাকার রকিব মোল্লার ছেলে।

শুক্রবার (৪ এপ্রিল) সকালে গড়াই সেতুর নিচে পানিতে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহটি উদ্ধার করে এলাকাবাসী।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরার শহরের ভিটাশাইর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে রাহাদ, মিনহাজ ও হুসাইন নামে তিন যুবক গড়াই নদীতে গোসল করার উদ্দেশ্যে ওয়াপদা-কামারখালী সংযোগ গড়াই সেতুর নিচে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে তিন বন্ধুর মধ্যে রাহাদ ও মিনহাজ গড়াই নদীতে নেমে সাঁতার কাটতে শুরু করে। তাদের ইচ্ছা ছিল সাঁতার কেটে নদীর এপার থেকে ওপারে গিয়ে রেকর্ড সৃষ্টি করা। কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হলো না। দীর্ঘ প্রশস্থ নদী পাড়ি দিতে গিয়ে মাঝ নদীতে রাহাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং হাত নেড়ে বন্ধুকে জানায়, তাকে রক্ষা করতে। মিনহাজ তাকে উদ্ধার করতে গিয়ে নিজেও ডুবে যাওয়ার উপক্রম হয়। এক পর্যায়ে রাহাদ নিস্তেজ হয়ে পড়ে এবং বন্ধুর হাত ছেড়ে দেয়। তারপর রাহাদ নদীর পানিতে ডুবে যায়।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন মাছধরা বেরজালসহ বিভিন্নভাবে নদীতে তল্লাশি করে, কিন্তু উদ্ধার কাজে তারা ব্যর্থ হন। পরে মাগুরা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে খুলনা থেকে ডুবুরি দলকে খবর দেন।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে নেমে অভিযান শুরু করে। তারা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ যুবককে উদ্ধার করতে পারেননি। পরদিন শুক্রবার সকালে এলাকাবাসী নদীতে ভাসমান অবস্থায় রাহাদের মরদেহ দেখে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় রাহাদের মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুর থানার নাকোল পুলিশ ক্যাম্পের আইসি এস আই মো. মুকুল হোসেন জানান, গড়াই সেতুর নিচে পিলারের সাইডে পানিতে যুবকের মরদেহটি ভাসতে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে যুবকের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

মা হওয়ার পর অনেক কিছু বুঝতে পেরেছি : শুভশ্রী

চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘সন্তান’ সিনেমা। মিঠুন

রান্নাঘরের আগুন কেড়ে নিল স্বামী-স্ত্রীর প্রাণ

নোয়াখালীর হাতিয়ায় রান্নাঘরের আগুন কেড়ে নিয়েছে স্বামী-স্ত্রীর প্রাণ। গভীর রাতে