নারায়ণগঞ্জে বস্তাবন্দি ৩ মরদেহ, যুবক ধরা

এপ্রিল 11, 2025
by

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যার অভিযোগে স্বামী ইয়াছিনকে (২৮) আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ২টার দিকে মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার খলিল হাজির বাড়ির সামনে মাটিচাপা অবস্থায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকার মৃত আব্দুস ছামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে আব্দুল্লাহ হাবিব (৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দেড়টার দিকে খলিল হাজীর বাড়ির সামনে রাস্তার পাশে মাটিচাপা অবস্থায় নিচ থেকে মানুষের একটি হাতের কিছু অংশ দেখতে পাওয়া যায়। সেখানে দুর্গন্ধ ছড়াচ্ছিল। তখন থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মাটি খুঁড়তেই একে একে বের হয়ে আসে খণ্ডবিখণ্ড তিনজনের মরদেহ। স্বপ্না আক্তার ও লামিয়ার মাথা এবং হাত বিচ্ছিন্ন অবস্থায় ছিল আর শিশু হাবিবের লাশ খণ্ডিত ছিল না। তবে তিনটি লাশই ছিল বস্তাবন্দি।

নিহতের বোন মুনমুন আক্তার জানান, একই এলাকার ইয়াছিনের সঙ্গে লামিয়ার বিয়ে হয়। ইয়াছিন একজন মাদক ব্যবসায়ী। তারা খলিল হাজির বাড়িতে ভাড়া থাকতেন। লামিয়া কাজ করতেন একটি পোশাক কারখানায়। স্বপ্না আক্তার প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তা। ফলে স্বপ্না তার ছোট বোন লামিয়ার বাসাতে থাকতেন। কি কারণে ইয়াছিন স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যা করেছে এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

তিনি আরও জানান, একই এলাকায় তাদের নিজস্ব বাড়ি ছিল। বাবার মৃত্যুর পর তারা বাড়িটি বিক্রি করে দেয়। ঈদের আগে বাড়ি বিক্রির ২ লাখ টাকা দেওয়া হয়েছিল লামিয়ার স্বামী ইয়াছিনকে। এ টাকা কোথায় কীভাবে খরচ করা হয়েছে এ নিয়ে লামিয়ার সঙ্গে বিরোধ দেখা দেয়। স্বপ্নার স্বামী না থাকা ও প্রতিবন্ধী হওয়ায় তার অংশের টাকাও ইয়াছিনের কাছেই ছিল। ইয়াছিনের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। মাদকসহ গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল। কিছু দিন আগে জেল থেকে জামিনে বের হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, তিনজনকে হত্যা করা হয়েছে গত ৪ দিন আগে নিজের ভাড়াবাসায়। পরে দুজনের লাশ খণ্ডবিখণ্ড করে বাড়ির সামনে অন্য একটি বাড়ির দেওয়ালের পাশে মাটির নিচে পুঁতে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লামিয়ার স্বামী ইয়াছিন তাদের হত্যা করেছে। ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র সঙ্গে বৈঠকে বসেছেন

সামুদ্রিক সম্পদ আহরণে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ব্লু ইকোনমি’কে আরো সম্দ্ধৃ করার জন্য বিস্তীর্ণ