শানাকার পৌষ মাস, ফিলিপসের সর্বনাশ

এপ্রিল 18, 2025
by

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চোটে পড়ে সর্বনাশ হয়েছে গ্লেন ফিলিপসের। পুরো আসর থেকেই ছিটকে গেছেন তিনি। এই কিউই অলরাউন্ডারের সর্বনাশেই যেন পৌষ মাস দাসুন শানাকার। নিলামে দল না পেলেও এবার ফিলিপসের বদলি হিসেবে এই লঙ্কানকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।

শানাকাকে ভিত্তিমূল্য ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে গুজরাট। তাকে হয়তোবা খুব বেশি একাদশে দেখা যাবে না। তবে ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে সাইড বেঞ্চের শক্তি বাড়াবেন তিনি। উইকেট আর দলের কম্বিনেশনে মাঠে নামলেও কার্যকরী হয়ে উঠতে পারেন এই অলরাউন্ডার।

আইপিএলে খেলার খুব বেশি অভিজ্ঞতা নেই শানাকার। ৩৩ বছর বয়সী ক্রিকেটারের আইপিএলে খেলেছেন মোটে তিন ম্যাচ। ২০২৩ আসরে গুজরাটেই খেলেছিলেন তিনি। তিন ম্যাচে রান করেছিলেন মোট ২৬, বোলিং করার সুযোগই পাননি।

আইপিএল পরিসংখ্যান খুব একটা ভালো না হলেও আগ্রাসী ব্যাটিং আর কার্যকর মিডিয়াম পেসে যেকোনো দলের জন্যই কার্যকরী হয়ে উঠতে পারেন শানাকা। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলোয় ভালোই চাহিদা আছে তার।

ফিলিপসের চোট গুজরাটের জন্য বড় দুঃসংবাদ। ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং মিলিয়ে যে কোনো দলের জন্যই বড় সম্পদ এই কিউই অলরাউন্ডার। বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ২ কোটি রুপিতে দল পাওয়া এই ক্রিকেটার।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

নাটোরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু

নাটোর, ১৪ আগস্ট, ২০২৪ : জেলায় বিভিন্ন পর্যায়ের মোট ৭৪৫টি

বিজয় দিবস : নৌবাহিনীর ৩২ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন

মহান বিজয় দিবস ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর মাস্টার