কাশ্মিরে হামলার ঘটনায় যা বললেন নওয়াজউদ্দিন

এপ্রিল 29, 2025
by

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবিতে সোচ্চার বলিউড তারকার। ইতোমধ্যেই এর প্রভাব পড়েছে কাশ্মিরের পর্যটন শিল্পে। ভরা মরসুমে ফাঁকা পড়ে রয়েছে একের পর এক হোটেল।

এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। শুধু তা-ই নয়, নিরীহ পর্যটকদের মৃত্যুতে যে ধর্মীয় বিভাজন শুরু হয়েছে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। 

নওয়াজের কথায়, ‘অত্যন্ত লজ্জাজনক ঘটনা। নিন্দার ভাষা নেই। রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে।কাশ্মিরাও এমনই অনুভব করছেন। জানি, সরকার কাজ করছে, বিচার একদিন হবেই। কিন্তু যা ঘটেছে, তা এতটাই কষ্টকর যে ভোলা যাচ্ছে না। ধিক্কার জানায় হত্যাকারীদের।’

এই ঘটনায় কাশ্মিরিদের জীবিকার উপর যে সরাসরি প্রভাব পড়েছে সেই প্রেক্ষিতে অভিনেতা বলেন, ‘কাশ্মিরিদের ক্ষোভের আর একটি বড় কারণ, তাদের অতিথি অর্থাৎ পর্যটকদের উপর এই হামলা ঘটেছে। তারা ভীষণ অতিথিপরায়ণ। অর্থের চেয়েও তাদের কাছে বড় আতিথেয়তা।’

শেষে বলেন, ‘আমি তাদের চোখে ভালোবাসা দেখেছি। শুধু আমি কেন? যারাই কাশ্মির বেড়াতে গিয়েছেন, কাশ্মিরিদের প্রশংসা করেছেন। হামলার পর সেখানকার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলে বারবার বলছেন, তাদের মাটিতে, তাদের ঘরে কী করে এমনটা ঘটল? কাশ্মিরিরা রাগে ফুঁসছেন।’

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা আবহাওয়া অধিদফতরের

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগেই মাঝারি থেকে ভারী বর্ষণের

নামের ভুল বানান নিয়ে ক্ষুব্ধ কনকচাঁপা

দেশের নন্দিত সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। দীর্ঘদিনের সংগীত ক্যারিয়ারে একের