জাতীয় দলের কোচ হতে প্রস্তুত সুজন

ডিসেম্বর 26, 2024
by

রাজনৈতিক পট-পরিবর্তনের পর বিসিবি পরিচালকের দায়িত্ব ছেড়েছেন খালেদ মাহমুদ সুজন। এরপর থেকে তিনি পুরোপুরি কোচ হিসেবেই কাজ করছেন। আসন্ন বিপিএলেও রয়েছেন ঢাকা ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্বে। এর আগে সুজন অনেকবারই জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখনও সে আশায় আছেন সাবেক এই তারকা ক্রিকেটার।

আজ (বৃহস্পতিবার) মিরপুরে সুজন গণমাধ্যমকে বলেন, ‘প্রেসিডেন্ট (বিসিবি সভাপতি ফারুক আহমেদ) স্যারকে আমি নিজেই বলে এসেছিলাম– আমি যেহেতু কোচিং করাই, তাদের যদি সামর্থ্যবান মনে হয়, তাহলে দায়িত্ব দেওয়া হলে আমি জাতীয় দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এখন জানি না কী অবস্থা। কারণ দেশ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের হয়তো ওই মেধাটা নেই যে কাজ করতে পারব কি না। এটাই সবচেয়ে বড় কথা। তবে হ্যাঁ, যেহেতু আমার পেশা কোচিং, যদি সেরকম সুযোগ থাকে, আমি অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করতে আগ্রহী।’

দেশি ও বিদেশি কোচদের আলাদা করে দেখেন না সুজন, ‘কোচিংয়ের ভাষা সবখানেই এক। ওরা বিদেশি ভাষায় বলে, আমরা দেশি ভাষায় বলি। পার্থক্য শুধু এটুকুই। শচীন টেন্ডুলকার অথবা ডব্লিউ জি গ্রেসের ক্ষেত্রে স্কয়ার কাট কি আলাদা? একই টেকনিকের খেলা। তাই এটা কোন সমস্যা নয়। আমাদের সমস্যা হলো, যেটা অনেক আগে থেকেই আমি বলছি, আমি যখন বিসিবিতে চাকরি করতাম, তখনকার সভাপতিকেও আমি বলেছিলাম, আপনি আসলে রঙের ব্যবধানটা কমান। চামড়ার ব্যবধানটা কমান।’

কোচ সালাউদ্দিনের নিয়োগ অন্যান্য কোচদের জন্যও ইতিবাচক বলে মনে করেন সুজন, ‘সাদা চামড়া হলেই ভালো কোচ হতে হবে, বিদেশি ভাষায় কথা বলে দেখে। হয়তো হতে পারে। কিন্তু আজকে সালাউদ্দিনসহ বাংলাদেশে অনেক কোচ আছে যারা অভিজ্ঞ। আমি বিশ্বাস করি, সালাউদ্দিনকে দিয়ে শুরু হয়েছে এটা ভালো একটা দিক। সালাউদ্দিন কিছুটা হলেও ছাপ রাখতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে। আমি মনে করি, দীর্ঘ মেয়াদে কাজ করতে পারলে আরও বেশি প্রভাব রাখতে পারবে এবং আরও বেশি বাংলাদেশি কোচকে জাতীয় দলের সঙ্গে কাজ করতে দেখতে পাব। ফাস্ট বোলিং, ফিল্ডিংয়েও আমাদের অনেক কোচ তৈরি হয়ে গেছে। তাদের ব্যাপারেও ভাবতে পারে বিসিবি। আমি বিশ্বাস করি না যে, একটা ফিল্ডিং কোচও আমাদের বাইরে থেকে আনতে হবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

শিক্ষা প্রতিষ্ঠানের খাস জমির রেকর্ড জানতে চায় অধিদপ্তর

সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের খাস খতিয়ানভুক্ত বা অধিগ্রহণ করা কোনো জমি কোনো

ঢাবি সিন্ডিকেটে ডাকসু নিয়ে আলোচনা না করার দাবিতে ছাত্রদলের হট্টগোল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়