জবি-ঢাকা কলেজসহ রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ

আগস্ট 4, 2026
by

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজসহ রাজধানীর কয়েকটি স্থানে ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় ছাত্র সংগঠনের বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল থেকে এসব সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

রাজধানীর শিক্ষা বোর্ডের সামনে লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নেছারুদ্দীন রাব্বির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নেছারুদ্দীন রাব্বি বলেন, আমরা ২-৩ জন বন্ধু শিক্ষা বোর্ডের সামনে আড্ডা দিচ্ছিলাম। এসময় কয়েকজন এসে ‘নারায়ে তাকবীর’ ধ্বনি দিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমি গুরুতর আহত হই, পরে বন্ধুরা আমাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ধারণা করছি ওরা সবাই শিবিরের কর্মী।

তিনি জানান, তিনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (এনআইইটি) থেকে ডিপ্লোমা সম্পন্ন করে বিএসিতে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় হল দখলকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় দুই গ্রুপের মাঝে পুলিশ অবস্থান করছে।

আলিয়া মাদ্রাসা এলাকা থেকে আহত অবস্থায় মো. সানাউল্লাহ নামে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা গুরুতর। সানাউল্লার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা।

এর আগে ঢাকা কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মোট তিনজন শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা চলে যায়।

ঢাকা কলেজের ইসলামী স্টাডিজের শিক্ষার্থী এবং শিবির কর্মী তাওহিদুল ইসলাম জানান, ছাত্রদলের কর্মীরা আমার ওপরে অতর্কিত হামলা করে। পরে আমার বন্ধুরা আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। এছাড়া প্রভা, ধ্রুব নামে দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেলে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজধানীর পৃথক স্থান থেকে আহত হয়ে শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা নিতে আসে, এর মধ্যে বেশ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যায় এবং একজন গুরুতর আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসা রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঢাকায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

ঢাকার মগবাজারে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় মো. আপন (২২)

কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট ফের খুলে দেয়া হয়েছে

জেলার কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট গতকাল রোববার সন্ধ্যা