কুষ্টিয়ায় জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দায়ের করেছে জামায়াত ইসলামী।
শনিবার (১৫ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়। এ সময় কুষ্টিয়া সদর আসনের সংসদ আমির হামজা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার কটূক্তির বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।
এ সময় সংসদ সদস্য আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়ি ফেরার সময় ছয়রাস্তা মোড় এলাকায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করছিলেন। তখন জামায়াতের নেতাকর্মী ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হামলা চালানো হয় এমপি আমির হামজার গাড়িতে। দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন।
এ বিষয়ে এমপি আমির হামজা অভিযোগ, গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদের নেতৃত্বে একদল নেতাকর্মী লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায়।
তিনি আরও বলেন, ভিডিও দেখে হামলার সঙ্গে যারা জড়িত চিনেছেন তাদের নামেই এজাহার দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর জানান, জামায়াতের পক্ষ থেকে একটি এজাহার পেয়েছেন তারা। তদন্ত সাপেক্ষে নেবেন আইনগত ব্যবস্থা।