বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা কলেজ ক্যাম্পাসে শাখা ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এ সময় ঢাকা কলেজ স্বাধীনতা চত্বর ও কেন্দ্রীয় খেলার মাঠ সবুজাত