লিজ দেয়া জুট মিলস লাভজনক কিনা খতিয়ে দেখার সুপারিশ স্থায়ী কমিটির
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) মালিকানাধীন যে সকল মিলস লিজ দেয়া হয়েছে সেগুলো লাভজনক কিনা তা খতিয়ে দেখার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সাথে সম্পদটি সিকিউরিটাইজ করে বন্ড অথবা শেয়ার বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করে সরকারের