রাজ কাপুরের ভূমিকায় দেখা গেল কারিনাকে
সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো-তে রাজ কাপুরের বিভিন্ন গানের সঙ্গে পারফর্ম করে নিটিজেনদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। তাকে ‘মেরা জুতা হ্যায় জাপানি’ বা ‘পেয়ার হুয়া ইকরার হুয়ার’-র মতো গানে পারফর্ম করতে দেখে খুশি হন উপস্থিত দর্শক আর নায়িকার অনুরাগীরা।