বাংলাদেশ - Page 8

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে জাতিসংঘের অনুরোধ

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নতুন করে ১ লাখ ১৩ হাজারেরও বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (ইউনাইটেড নেশনন্স রিফিউজি এজেন্সি)। সোমবার (২৮ এপ্রিল) এই অনুরোধটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পেশ করেছে সংস্থাটি। বিষয়টি নিশ্চিত
এপ্রিল 29, 2025

বিমসটেক সম্মেলনে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে বেশ কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যার মধ্যে প্রথমবারের মতো গৃহীত হয়েছে ভিশন ডকুমেন্ট হিসেবে ‘ব্যাংকক ভিশন ২০৩০’। শনিবার (৪ এপ্রিল) বিমসটেকের প্রধান অফিস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বিমসটেকের
এপ্রিল 6, 2025

হাজারীবাগে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু

রাজধানীর হাজারীবাগের কোম্পানিঘাটে গ্যারেজ থেকে অটোরিকশা বের করার সময় বিদ্যুৎস্পৃষ্টে শফিউর রহমান (৪৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। আজ (রোববার) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে আজ সকাল সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে
এপ্রিল 6, 2025

ছুটি কাটিয়ে কর্মস্থলে যোগ দিতে ভোরে ঢাকায় ফিরলেন অনেকে

ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে সব সরকারি-বেসরকারি অফিস। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে অফিসে যোগ দিতে ভোরেই রাজধানীতে ফিরে আসছেন অনেকে। আজ (রোববার) সকালে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ভোর থেকেই দূরপাল্লার বাসগুলো টার্মিনালে যাত্রীবোঝাই হয়ে প্রবেশ করছে।
এপ্রিল 6, 2025

মাগুরায় বিএনপির সদস্য ফরম বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত ১০

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) উপজেলার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,
এপ্রিল 6, 2025

টিকটকারের কথায় ভিডিও করতে গিয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে এক টিকটকারের কথামতো ভিডিও করতে গিয়ে সৌরভ ক্ষত্রিয় নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ফুলপুর থানার ওসি মো. আব্দুল হাদী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সৌরভ
এপ্রিল 6, 2025

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় একজন জেলে।
এপ্রিল 6, 2025

রাশিয়া সফরে গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (০৬ এপ্রিল) তিনি রাশিয়ায় গমন করলেন বলে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায়
এপ্রিল 6, 2025

চট্টগ্রামে দেড় কোটি টাকার সোনা জব্দ, আটক ৫

চট্টগ্রাম নগরীতে দেড় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট
এপ্রিল 5, 2025

সালিশে কান ধরে ওঠবস, অতঃপর…

চট্টগ্রামের সাতকানিয়ায় নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে কান ধরে ওঠবস করানো হয়। এতেও পার পেলেন না অভিযুক্ত। ঘটনা জানাজানির পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আজিজ উপজেলার উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,
এপ্রিল 5, 2025

মৃত মুরগি নিয়ে থানায় বৃদ্ধা, বিচারের আশ্বাস ওসির

লালমনিরহাট সদর থানায় পাঁচটি মৃত মুরগি নিয়ে হাজির হয়ে বিচার চেয়েছেন রশিদা বেগম নামে এক নারী। শনিবার (৫ এপ্রিল) বিকেলে সদর থানায় এসে বিচারের দাবি জানান তিনি। বৃদ্ধা রশিদা বেগম (৫৫) লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার গ্রামের বাসিন্দা। বৃদ্ধা রাশিদা
এপ্রিল 5, 2025
1 6 7 8 9 10 320