মাঠে নামার আগে তামিমের জন্য দোয়া ক্রিকেটারদের
তামিম ইকবালের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মঙ্গলবার তিন ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সকালে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনা করেন। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে দেখা যায় এই দৃশ্য।