বাণিজ্যমেলার পুরাতন মাঠে হবে বড় ঈদ জামাত, বসবে মেলা
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতর। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যে মানুষ ঢাকা ছাড়তে শুরু করলেও এবার রাজধানীতে ভিন্নরকম ঈদ আয়োজনের বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।