দুদকের অভিযানে বিটিভিতে দুর্নীতির প্রমাণ মিলেছে
অর্থের বিনিময়ে শিল্পীর তালিকাভুক্তি, পুনঃপ্রচার করে নতুন হিসেবে বিল উত্তোলন ও প্রকল্পে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ টেলিভিশন ভবনে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২০ মার্চ) রামপুরা বিটিভি ভবনে পরিচালিত অভিযানে দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে