চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ১ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা ঘোষণা করেছেন : হাছান
বাংলাদেশের সাথে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় উল্লেখ করে সেদেশের প্রধানমন্ত্রী লি কিয়াং আজ বাংলাদেশকে অর্থনৈতিক সহায়তা হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলার প্রদানের ঘোষণা দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংকালে জানিয়েছেন। তিনি বলেন, চীনের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ককে নতুন উচ্চতায়