শিপইয়ার্ডে বিস্ফোরণ: জেলা প্রশাসনের তদন্ত কমিটি গঠন

সেপ্টেম্বর 9, 2024
by

চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে।

রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমুন নবী।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান এ কমিটি গঠন করেন। কমিটিকে বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে।

বাকি সদস্যরা হলেন— সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদফতর চট্টগ্রামের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক, সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন, সহকারী বিস্ফোরক পরিদর্শক এস এম সাখাওয়াত হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সহকারী পরিদর্শক শুভংকর দত্ত এবং শিল্প পুলিশের প্রতিনিধি।

এ ঘটনায় দগ্ধ আহমেদ উল্লাহ (৩৮) মারা গেছেন। গুরুতর দগ্ধ হয়ে আরও সাতজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেঁতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এস এন করপোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন ১২ শ্রমিক।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

জেলে এক রাত কেমন কাটালেন ও কী খেয়েছেন আল্লু অর্জুন

এক রাত জেলে কাটাতে হয়েছে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ইতোমধ্যেই

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও, আরও একজন আটক

মাগুরা শহরে শিশু (৮) ধর্ষণের ঘটনায় থানা ঘেরাও করে প্রতিবাদ