সীমান্তে হত্যার প্রতিবাদে জাহাঙ্গীরনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর 9, 2024
by

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোরী স্বর্ণা দাশ এবং জয়ন্ত কুমারসহ সকল সীমান্ত হত্যার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কয়েকটি সড়ক ঘুরে বটতলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে নৃবিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী নূর এ তামিম স্রোতের সঞ্চালনায় বক্তব্য রাখেন- অর্থনীতি বিভাগের শিক্ষার্থী প্রাপ্তি তাপসী দে।  

তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই সম্প্রীতির সম্পর্ক নয়। দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে এই সম্বন্ধটি  অসম্মানজনক। ভারত যুক্তিসঙ্গত পানি হিস্যা চুক্তি না মেনে আমাদের প্রয়োজনীয় সময়ে তিস্তা ও ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সবগুলো বাঁধের পানি বন্ধ করে দিয়ে ফসলের ক্ষতি করে আবার অপ্রয়োজনীয় সময়ে পানি ছেড়ে আমাদেরকে বন্যায় ডুবিয়ে দেয়। তারা সীমান্তে মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। গত সপ্তাহে স্বর্ণা দাশ এবং আজকে জয়ন্ত কুমার। 

প্রাপ্তি তাপসী আরও বলেন, শেখ হাসিনার সরকার নরেন্দ্র মোদীর সরকারকে সর্বদা তেল মর্দন করে এসেছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এটি করার কথা নয়। সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। ছাত্র-জনতা কি সীমান্তে আমাদের ভাই-বোনদের লাশ দেখার জন্য এই সরকারকে রক্ত বিসর্জন দিয়ে ক্ষমতায় বসিয়েছে? যখন এদেশের শিশুদের লাশ কাঁটাতারে ঝুলে থাকে তখন পররাষ্ট্র উপদেষ্টা আসলে কী করেন? মোদীর সরকার বাংলাদেশের মানুষকে যে মানুষ মনে করে না সেটি বোঝা আমাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। অবিলম্বে বাংলদেশ-ভারতের সমস্ত অসম চুক্তি পুনঃসংস্কার করতে হবে। ভারতীয় সরকারে সাম্রাজ্যবাদ, আগ্রাসনবাদ বাংলাদেশের নাগরিকরা মেনে নেবে না।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

এক মাসের মধ্যে কোনো আন্দোলন না করার অনুরোধ নুরুল হকের

আগামী এক মাস কাউকে দাবি-দাওয়া নিয়ে রাস্তায় না নামার অনুরোধ

সমন্বয়কদের নাম ব্যবহার করে চাঁদাবাজি হচ্ছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের নাম ব্যবহার