অস্ট্রেলিয়া সিরিজে তাসকিনের বলে গতি কমে যাওয়ার কারণ কী?

আগস্ট 26, 2026
by

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সেরা তিন গতিময় বোলারের একজন তাসকিন আহমেদ। এক যুগের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলছেন এই পেসার। ক্যারিয়ারের শুরু থেকে গতি আর আগ্রাসন দিয়েই সবার নজরে এসেছিলেন। কখনো কখনো ইনজুরির কারণে গতিতে ধাক্কাও খেয়েছেন তাসকিন।

সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বল হাতে সন্তোষজনক পারফর্ম করলেও উদ্বেগের বিষয় ছিল তাসকিনের বলের গতি কমে যাওয়া। ডারউইনে প্রথম টেস্টে গতি মাপার যন্ত্রে তাসকিনকে কিছুটা অচেনাই মনে হয়েছে। ম্যাচের বেশিরভাগ বলে তার গতি ছিল ঘণ্টায় ১২৫ থেকে ১৩০ কিলোমিটারের আশপাশে, কখনো কখনো তা সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার ছুঁয়েছে।

অতীত ম্যাচের মানদণ্ডের তুলনায় এই গতি যে বেশ কম, তা স্পষ্ট বলা যায়। কারণ ক্যারিয়ারজুড়ে নিয়মিত ১৩৫ থেকে ১৪০ কিলোমিটারের ওপর বল করে থাকেন তাসকিন। সর্বোচ্চ ১৪৯.৬ কিলোমিটার গতিতেও বল করেছেন তাসকিন। সবশেষ দুই টেস্টে ১২৫ থেকে ১৩০ কিলোমিটারের মধ্যে আটকে থাকায় স্বাভাবিকভাবেই আলোচনা হচ্ছে এই পেসারকে নিয়ে।

গতি কমে যাওয়ায় যে তাসকিন খারাপ বল করেছেন, বিষয়টি অবশ্য তেমন নয়। পাঁচ দিনের ক্রিকেটে লম্বা স্পেল, একই জায়গায় টানা বল করা, ব্যাটসম্যানের ধৈর্য পরীক্ষা করা এবং কখনো কখনো গতি কমিয়ে সুইং সিমকে কাজে লাগানোই টেস্টের মূল কাজ। ডারউইনে তাসকিন ঠিক সেই পরিপক্বতা দেখিয়েছেন, গতি কিছুটা কমলেও তার প্রভাব ও কার্যকারিতা দেখাতে ভুল করেননি।

তবে কেন তাসকিনের বলে গতি কমে গেল। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, কোনো ধরণের ইনজুরি প্রবণতা বা শঙ্কা তাসকিনের মধ্যে নেই। ফুল ফিট হয়েই তিনি দুই টেস্টে খেলেছেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অবশ্য জানালেন তাসকিনের গতি কমার বিষয়ে।

শান্ত বললেন, ‘আমার মনে হয় স্টিল সে অন অফ দ্য বেস্ট বোলার। নতুন বলে প্রতিদিনই ব্রেক-থ্রু দেয় টি-টোয়েন্টি ওয়ানডে কিংবা টেস্টে। এটাও বুঝতে হবে অনেক বছর ধরে ক্রিকেট খেলছে, অনেক অভিজ্ঞতা সম্পন্ন। নতুন বলের পরে পুরানো বলেও যেভাবে বল সুইং করায়। ব্যাটাসম্যানকে কিন্তু কঠিন সময়টাই দেয়।’

‘গতি অবশ্যই কমেছে, আলাদা কন্ডিশন অনেক সময় টেকনিক্যাল কোনো সমস্যা থাকতে পারে। আমি বিশ্বাস করি সে এখনো আমাদের সেরা বোলার। আমি খুব ভালোভাবে বিশ্বাস করি সে আবার ভালোভাবে কামব্যাক করবে।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পুতিন আস্তানায় সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন

কাজাখস্তান সফরের দ্বিতীয় দিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন সাংহাই সহযোগিতা

১৮ বছর ধরে আমাকে ফলো করছে, ছ্যাচড়া : সোহানা সাবা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন আওয়ামীপন্থী অভিনয়শিল্পীদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ গ্রুপ